× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিনা পয়সায় পাকিস্তানের কোচ হতে আগ্রহী সরফরাজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ জুলাই ২০২৩ ১২:২৭ পিএম

বিনা পয়সায় পাকিস্তানের কোচ হতে আগ্রহী সরফরাজ

পাকিস্তানের শুরুর ক্রিকেটারদের একজন সরফরাজ নওয়াজ। বর্তমানে লন্ডনে থাকলেও দেশের ক্রিকেটের প্রতি তীব্র অনুরাগ। নিজের অভিজ্ঞতা তরুণদের সাথে ভাগ করতে চান এই রিভার্স সুইংয়ের পথপ্রদর্শক। তরুণ ফাস্ট বোলারদের প্রশিক্ষণ দিতে প্রয়োজনে পিসিবির হয়ে বিনা পয়সায় কাজ করতে আগ্রহী এই ৭৪ বছর বয়সী। ইতোমধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) একটি চিঠির মাধ্যমে তরুণদের নিয়ে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন তিনি।

পিসিবি ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জাকা আশরাফকে সম্বোধন করা একটি চিঠিতে সরফরাজ জানিয়েছেন, তিনি তরুণ ফাস্ট বোলারদের প্রশিক্ষণ দিতে চান এবং তাদের শেখাতে চান যে কীভাবে দ্রুত আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করা যায়।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটের দরজায় কড়া নাড়ছে এমন তরুণ ফাস্ট বোলারদের প্রশিক্ষণ দেওয়ার জন্য আমি সম্মানের ভিত্তিতে পিসিবিকে আমার পরিষেবা দিতে আগ্রহী। আমি যখন কিছু ফাস্ট বোলারকে ব্যাকআপ ক্রিকেট খেলতে দেখি, তখন বুঝতে পেরেছিলাম যে তারা বহুগুণ উন্নতি করতে পারে, যদি তারা কিছু সমন্বয় করে। আমি তাদের ত্রুটিগুলি দূর করতে তাদের সহায়তা করতে চায়।’

সরফরাজ অতীতে শোয়েব আখতার সহ অনেক ফাস্ট বোলারকে প্রশিক্ষণ দিয়েছেন। এমনকি ইমরান খানকে শুরুর দিকে রিভার্স সুইংয়ে দীক্ষা অর্জন করতে গাইড করেছেন। সেই তিনি তরুণ বোলারদের নিয়ে তার পরিকল্পনার কথা বলেন, ‘বোলারদের বিশেষ করে যারা আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশ করে তাদের এবং শীর্ষ দেশীয় পারফর্মারদের সঠিক বয়সে সঠিক কোচিং প্রয়োজন। ভুল হাতে পড়ার পরিবর্তে তাদের অভিজ্ঞ কোচের দিকনির্দেশনা দরকার এবং আমি এটাই করার পরিকল্পনা করছি।’

উল্লেখ্য, ১৯৬৯ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত ৫৫টি টেস্টে পাকিস্তানের হয়ে মোট ১৭৭টি উইকেট নিয়েছেন এই পেসার। ওয়ানডে খেলেছেন মোট ৪৫টি। যেখানে তার উইকেট সংখ্যা ৬৩।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা