× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লঙ্কান প্রিমিয়ার লিগের প্রস্তাব পেলেন তাসকিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৩ ২০:০০ পিএম

আপডেট : ২৪ জুলাই ২০২৩ ২০:৪২ পিএম

লঙ্কান প্রিমিয়ার লিগের প্রস্তাব পেলেন তাসকিন

জাতীয় দলের ব্যস্ততা নেই। তাসকিন আহমেদের ব্যস্ত সময় কাটছে অবশ্য, বর্তমানে বুলাওয়ে ব্রেভসের হয়ে জিম্বাবুয়েতে মাতাচ্ছেন জিম আফ্রো টি-১০। এরই মধ্যে আরও এক ব্যস্ততা এসে হাজির তার দুয়ারে। লঙ্কা প্রিমিয়ার লিগে ডাক পেয়েছেন তিনি। 

এলপিএলের দল ডাম্বুলা অরার এই প্রস্তাবের খবর বিসিবিকেও জানিয়ে দিয়েছেন তিনি। তবে সেটা অনানুষ্ঠানিকভাবে। এনওসি তাই পাননি এখনও। 

আসছে এলপিএল ৩০ জুলাই থেকে মাঠে গড়াবে, ফাইনাল হবে ২০ আগস্ট। আফগান সিরিজ শেষে বাংলাদেশ ছোট্ট একটা বিরতি কাটাচ্ছে প্রায় ৪৫ দিনের। সেই বিরতির সময়েই চলবে এলপিএল।

তবে তাসকিন এনওসি শেষমেশ পাবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। জাতীয় দলের ক্যাম্প চলবে তখন। তবে তা ছাপিয়ে বড় হয়ে উঠতে পারে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা