× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কানাডায় সাকিব ঝলক চলছেই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ জুলাই ২০২৩ ১১:০০ এএম

আপডেট : ২৪ জুলাই ২০২৩ ১১:৪১ এএম

কানাডায় সাকিব ঝলক চলছেই

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ব্যাট হাতে সাকিব ঝলক চলছেই। মন্ট্রিয়েল টাইগার্সের দ্বিতীয় ম্যাচে দলের জয়ে বল ও ব্যাট হাতে দারুণ ভূমিকা পালন করেছেন সাকিব। বল হাতে ২৮ রান খরচায় ১ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ২৪ বলে ৩৬ রানের ঝলমলে এক ইনিংস দলের ৭ উইকেটের জয়ে রেখেছে বড় ভূমিকা। সাকিবের এমন ইনিংসের পর ২৫ বল হাতে রেখে মিসিসোউগা প্যান্থার্সকে হারায় মন্ট্রিয়েল।

আগের ম্যাচে বল হাতে ১৮ রানে ৩ উইকেটের পর ব্যাট হাতে ১৩ বলে ২৬ রান করে দলকে জিতিয়ে ছিলেন সাকিব। এ ম্যাচেও দেখা গেছে তার ধারাবাহিকতা।

এদিন টস জিতে প্রতিপক্ষ মিসিসোউগা প্যান্থার্সকে ব্যাটিংয়ে পাঠান মন্ট্রিয়েলের অধিনায়ক ক্রিস লিন। দলীয় ৮ রানের মাথায় ২ উইকেট হারায় মিসিসোউগা। উইকেটে এসে ধালিওয়ালের সঙ্গে হাল ধরেন আজম খান। ২ চার আর ২ ছয়ে করেন ২৬ রান। ভয়ংকর হয়ে উঠতে শুরু করেছিলেন এই পাকিস্তানি। তবে সাকিবের ঘূর্ণির কাছে পরাস্ত হতে হয় তাকে। এরপর জিমি নিশামের ৫৪-এ ভর করে ১৪০ রানের সংগ্রহ দাঁড় করায় মিসিসোউগা।

জবাবে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি মন্ট্রিয়েল। দলীয় ১২ রানে সাজঘরে ফিরতে হয় মোহাম্মদ ওয়াসিমকে। দলের প্রয়োজনে ক্রিস লিনের সঙ্গে দারুণ এক জুটি গড়েন সাকিব আল হাসান। দ্বিতীয় উইকেটে সাকিব আর লিন যোগ করেন ৬০ রান। ওভারপ্রতি ১০-এর কাছাকাছি রান তুলেছেন দুজনে। সময়ের সঙ্গে আগ্রাসি হতে থাকা সাকিবকে ফেরান উসমান কাদির। সাজঘরে ফেরার আগে ২৪ বলে ৫ চার ও ২ ছয়ে ৩৬ রান আসে তার ব্যাট থেকে। পরে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ক্রিস লিন। ৪৫ বলে ৬৪ রান আসে এই অজি ওপেনারের ব্যাট থেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা