প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩ ১৭:২৬ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩ ১৭:২৬ পিএম
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ ড্র করায় পুরস্কার পেয়েছে নিগার সুলতানা জ্যোতিরা ছবি: আ. ই. আলীম
ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছে বাংলাদেশ দল। সিরিজ না জিতলেও দারুণ পারফরম্যান্সে সবাইকে মুগ্ধ করেছেন বাংলাদেশের মেয়েরা। এর জন্য বিসিবি নারী ক্রিকেট দলকে ২৫ লাখ টাকা অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছে। সিরিজে পারফর্মার ক্রিকেটারদের আরও ১০ লাখ টাকা অর্থ পুরস্কার দেওয়া হবে বলে জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
গতকাল রবিবার হোটেল সোনারগাঁওয়ে নারী দলের সঙ্গে বৈঠক করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বৈঠক শেষে বিসিবি সভাপতি এই পুরস্কারের ঘোষণা দেন।
আরও পড়ুন :
তিনি বলেন, ‘আমাদের সেঞ্চুরি আছে একটা। বেশ কয়েকটা মেয়ে খুব ভালো খেলেছে। দলের জন্য এমনিতে ২৫ লাখ টাকা দিচ্ছি। সেঞ্চুরির জন্য প্লাস যারা পারফর্ম করেছে তাদের আলাদা আলাদা টাকা দিচ্ছি। সব মিলিয়ে আমার ধারণা ৩৫ লাখ টাকা হবে।’