প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩ ১৪:৫৭ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩ ১৯:০৪ পিএম
ক্রিকেটের সবেচেয়ে বড় আসর ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে গত সপ্তাহে একটি প্রচারণা মূলক প্রোমো ভিডিও প্রকাশ করেছে আইসিসি। যেখানে আয়োজক ভারতের একাধিক ক্রিকেটারসহ জায়গা পেয়েছেন বলিউড তারকা শাহরুখ খান। রাখা হয়েছে সাবেক অনেক কিংবদন্তি ক্রিকেটারকের। তবে জায়গা হয়নি পাকিস্তান অধিনায়ক বাবর আজমের। যা নিয়েই আইসিসির ওপর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ক্ষোভ ঝেড়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার।
মূলত, প্রোমো ভিডিওর শেষ অংশে বলিউড সুপারস্টার শাহরুখ খানের উপস্থিতি দর্শক আগ্রহ বাড়িয়েছে। ২ মিনিট ১৩ সেকেন্ডের প্রোমোটি উপমহাদেশীয় অঞ্চলের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সারা ফেলেছে। ভিডিওটিতে বিগত বিশ্বকাপ ম্যাচের মুহূর্তগুলো রয়েছে যার মধ্যে ২০১১ বিশ্বকাপে এমএস ধোনির সেই আইকনিক ছয়টিও রয়েছে। এছাড়াও দীনেশ কার্তিক এবং শুভমান গিল-এর মতো ভারতীয় ক্রিকেটারদের একটি তারকা-খচিত লাইন আপ রয়েছে। জায়গা হয়েছে ২০১৯ বিশ্বকাপ জয়ী ইংল্যান্ডের অধিনায়খ ইয়ন মরগান, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন খেলোয়াড় জন্টি রোডস এবং শ্রীলঙ্কার কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের।
ভিডিওটিতে পাকিস্তান ক্রিকেট দলের বিশ্বকাপের মুহূর্তগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে, ওয়াহাব রিয়াজ এবং শাহীন শাহ আফ্রিদির উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে দেখানো হয়নি পাকিস্তানের অধিনায়ক বাবর কিংবা ১৯৯২ বিশ্বকাপের কোনা ক্লিপ। যা নিয়েই ক্ষুব্দ শোয়েব।
টুইটারে তিনি লেখেন, ‘পাকিস্তান এবং বাবর আজমের উল্লেখযোগ্য উপস্থিতি ছাড়া বিশ্বকাপের প্রচার সম্পূর্ণ হবে, এমন যারা ভাবতে পারে তারা নিজেকে রসিক হিসাবে উপস্থাপন করেছেন। আসুন, একটু বড় হওয়ার চেষ্টা করি।’