× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ম্যানচেস্টারে ইংল্যান্ডের আসল প্রতিদ্বন্দ্বী এখন বৃষ্টি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ জুলাই ২০২৩ ১২:০৫ পিএম

আপডেট : ২৩ জুলাই ২০২৩ ১২:২৬ পিএম

ম্যানচেস্টারে ইংল্যান্ডের আসল প্রতিদ্বন্দ্বী এখন বৃষ্টি

ম্যানচেস্টার টেস্টের তৃতীয় দিনেই জয়ের ভিত গড়ে রেখে গিয়েছিল ইংল্যান্ড। ২৭৫ রানের লিড পাওয়ার পর ১১৩ রানে ৪ উইকেট তুলে নিয়েছিল সফরকারী অস্ট্রেলিয়া। চতুর্থ দিনে অবশ্য মার্নাস লাবুশেনে লড়াইটা ভালোই করেছে সফরকারীরা। এরপরও জয়ের গল্প লিখতে পারত বেন স্টোকসের দল; যদি না বৃষ্টিতে বন্ধ হতো দিনের বেশিরভাগ সময়। চতুর্থ দিন শেষে এখনও ৬১ রানে পিছিয়ে অজিরা। পঞ্চম দিনে ইনিংস ব্যবধানে জয় পেতে স্বাগতিকদের প্রয়োজন ৫ উইকেট। তবে এক্ষেত্রে তাদের মূল প্রতিদ্বন্দ্বী এখন বৃষ্টি। ম্যানচেস্টারের আবহাওয়া বলছে সে কথায়।

১৬২ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনে ব্যাট করতে নেমে অজিদের লক্ষ্যে রেখেছিলেন লাবুশেন। তবে সেঞ্চুরি হাঁকানোর পর ১৭৩ বলে ১১১ রানে সাজঘরের পথ ধরতে হয় তাকে। এরপর ক্যামেরুন গ্রিনকে নিয়ে জুটি গড়ার চেষ্টা চালাচ্ছিলেন মিচেল মার্শ। সেই চেষ্টা থামে বৃষ্টি শুরু হলে। এরপর বাকি সময় আর মাঠে নামতে পারেনি তারা। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৫ উইকেটে স্কোরবোর্ডে ২১৪ রান জমা করে সফরকারীরা।

বৃষ্টির সম্ভাবনা আছে পঞ্চম দিনেও। ম্যাচ মাঠে গড়ানো নিয়েও আছে শঙ্কা। পঞ্চম দিনে বিবিসির আবহাওয়ার পূর্বাভাসে একটি হলুদ সতর্কতা রয়েছে, এতে বলা হয়েছে, ‘বৃষ্টি, কখনও কখনও ভারী হতে পারে। রবিবার বাইরের ইভেন্টগুলোতে ব্যাঘাত ঘটাতে পারে বৃষ্টি।

বিবিসি সকাল ১০টা পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও আকাশে ঘন কালো মেঘ থাকবে। দুপুরের দিকে যা আবারও বৃষ্টি হয়ে নামার সম্ভাবনা রয়েছে। এদিন ম্যানচেস্টারের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ১৮ ডিগ্রি সে.। 

কাজেই ম্যানচেস্টারে ইংল্যান্ডের জয়ে পথে বড় বাধা এখন বৃষ্টি। এই টেস্টের আগে স্বাগতিকরা অ্যাশেজে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকায় শেষ পর্যন্ত ম্যাচটি মাঠে না গড়ালে অ্যাশেজ জয় অসম্ভব হয়ে পড়বে ইংল্যান্ডের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা