প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ জুলাই ২০২৩ ১২:৩৭ পিএম
ইন্টার মিলানের হয়ে গত বছরটি ভালো কেটেছে লৌতারোর ছবি: EFE
জাতীয় দলের জার্সিতে খুব ভালো করতে না পারলেও ক্লাব ফুটবলে ইন্টার মিলানে গত মৌসুমে সফল ছিলেন লৌতারো মার্টিনেজ। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ডকে আরও অনেকদিন চায় নেরাজ্জুরিরা। কিন্তু এরমাঝে সৌদি প্রো লিগের কোনো একটি ক্লাব থেকে প্রস্তাব পেয়েছেন লৌতারো। তাকে বর্তমান আয়ের ১০ গুণেরও বেশি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ক্লাব বা লৌতারো কোনো পক্ষই কিছু জানায়নি।
তবে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসির সাংবাদিক সিজার লুইস মার্লো জানিয়েছেন, সৌদি প্রো লিগের একটি ক্লাব বছরে ৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে লৌতারোকে। চার বছরের জন্য চুক্তি করতে চায় তারা। সেক্ষেত্রে এ চুক্তিতে ২৪০ মিলিয়ন ইউরোরও বেশি আয় করতে পারবেন। বর্তমানে বছরে প্রায় ৬ মিলিয়ন ইউরো আয় করেন এই আর্জেন্টাইন।
আরও পড়ুন :
এরআগে, রিয়াল মাদ্রিদসহ কয়েকটি ইংলিশ দল লৌতারোর প্রতি আগ্রহের কথা জানিয়েছিল। নতুন মৌসুমে তাকে ভিন্ন ক্লাবেই দেখার বিষয়ে এতদিন জোর গুঞ্জন চলছিল। এর মাঝে সৌদির ক্লাবের চোখধাধানো চুক্তির অফার। তবে প্রস্তাবে সাড়া দেননি লৌতারো। ইন্টার মিলানও আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি বলে জানা গেছে।