× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তাসকিনের দাপুটে ম্যাচে নায়ক মুশফিক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ জুলাই ২০২৩ ১১:৫৪ এএম

আপডেট : ২২ জুলাই ২০২৩ ১২:০৮ পিএম

বোলিংয়ে দাপট দেখিয়েছেন তাসকিন, দলের জয়ে ব্যাট হাতে বড় ভূমিকা রেখেছেন মুশফিক। ছবি : সংগৃহীত

বোলিংয়ে দাপট দেখিয়েছেন তাসকিন, দলের জয়ে ব্যাট হাতে বড় ভূমিকা রেখেছেন মুশফিক। ছবি : সংগৃহীত

স্কোরবোর্ডে ১৭ রান আসতেই শুরুর ৪ উইকেট হারায় জোবার্গ বাফেলোস। বুলাওয়ে ব্রেভসের বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ দেখান দাপট। ধুঁকতে থাকা দলকে অবশ্য সেখান থেকে লড়াকু পুঁজি এনে দেন আরেক বাংলাদেশি মুশফিকুর রহিম। ২৩ বলে ঝোড়ো ৪৬ রানে শতরান ছাড়ানো পুঁজি পায় বাফেলোস। পরে মোহাম্মদ হাফিজের ঘূর্ণিতে জয়ও আসে মুশফিকদের।

জিম্বাবুয়ের জিম আফ্রো টি-টেন লিগে নিজেদের প্রথম ম্যাচেই অবশ্য চমক দেখিয়েছেন মুশফিক ও তাসকিন। টুর্নামেন্টে দুই ক্রিকেটারের প্রথম দ্বৈরথে বল হাতে বিধ্বংসী ভূমিকায় ছিলেন তাসকিন। ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন মুশফিক। বাফেলোসের বিপক্ষে ১ ওভারেই ৩ উইকেট তুলে নেন তাসকিন। ২ ওভারে ১১ রান খরচায় নেন ৩ উইকেট। ৪৬ রানের ইনিংসে দলের ভিত গড়ে দেন মুশফিক।

আরও পড়ুন : সাকিবের বলে উইকেট ছুড়ে হতাশ লিটন!

এদিন ম্যাচের শুরুতে জোবার্গের দুই স্বীকৃত ব্যাটার মোহাম্মদ হাফিজ আর রবি বোপারাকে একই ওভারে সাজঘরে ফেরত পাঠান তাসকিন। তাসকিনের বিপরীতে মাঠে নামা মুশফিক যেন প্রস্তুত ছিলেন। ব্যাট হাতে জোবার্গের সর্বোচ্চ স্কোরার হন মুশফিক। ২৩ বলে ২০০ স্ট্রাইকরেটে ব্যাট চালান, ৮টি চারের সাহায্যে করেন ৪৬ রান।

এ ছাড়া ওপেনার টম ব্যান্টন ১৮ বলে করেন ৩৪ রান। মুশফিক আর ব্যান্টন বাদে ব্যাট হাতে ২ অঙ্কের ঘরে যেতে পারেননি আর কেউই। দুজনের রানের কল্যাণে ৭ উইকেটের বিনিময়ে ১০৫ রানের পুঁজি পায় জোবার্গ। ব্যাটিংয়ে মুশফিকুরের পর বোলিংয়ে হাফিজের ঘূর্ণিতে সব থেমে যায়। পাকিস্তানের সাবেক অলরাউন্ডার ২ ওভারে ৪ রানের বিনিময়ে নেন ৬ উইকেট। ৩টি উইকেট নেন ওয়েলিংটন মাসাকাদজা। ৯ উইকেট হারানো বুলাওয়ে ৯৫ রান পর্যন্ত যেতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা