× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাকিবের বলে উইকেট ছুড়ে হতাশ লিটন!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ জুলাই ২০২৩ ১০:৩৬ এএম

আপডেট : ২২ জুলাই ২০২৩ ১৬:২৪ পিএম

সাকিবের বলে উইকেট ছুড়ে হতাশ লিটন!

পুরোপুরি পরাস্ত হলেন লিটন দাস। স্বদেশি সাকিব আল হাসানকে উড়িয়ে মারতে গিয়ে বন্দি হলেন আব্বাস আফ্রিদির হাতে। মারমাকাটারি সংস্করণে তাতে একরাশ হতাশা নিয়ে সাজঘরে ফেরেন লিটন। বোলিংয়ে দাপট দেখানো সাকিব পরে ব্যাটিংয়েও রাখে অবদান। তার দল মন্ট্রিয়েল টাইগার্সও হারিয়ে দেয় সারে জাগুয়ার্সকে।

বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত দেড়টায় কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় মন্ট্রিয়েল টাইগার্স ও সারে জাগুয়ার্স। ম্যাচটিতে সারের হয়ে ওপেনিংয়ে নামেন লিটন। অবশ্য ব্যাট হাতে সুবিধা করতে পারেননি বাংলাদেশের ড্যাশিং ওপেনার। ১১ বলে মাত্র ৯ রান করে সাকিবের বলে আব্বাস আফ্রিদির হাতে ক্যাচ দিয়ে মাঠ ছেড়েছেন। শুরুটা রাঙাতে ব্যর্থ হয়েছেন আরেক ওপেনার অ্যালেক্স হেলস। ইংলিশ তারকা মাত্র ১ রান করে আউট হয়েছেন। শেষ পর্যন্ত অধিনায়ক ইফতেখার আহমেদের ৪০ রানে ভর করে সারে ৬ উইকেট হারিয়ে পায় ১৩৬ রানের পুঁজি।

বোলিংয়ে ৪ ওভারে ১৮ রানে ৩ উইকেট নেওয়া সাকিব ব্যাটিংয়েও দেখান দাপট। ৩-এ নেমে ১৩ বলে খেলেন ঝোড়ো ২৬ রানের ইনিংস। ২০০ স্ট্রাইক রেটে ব্যাট চালানো ইনিংসে সাকিবের ছিল ৪টি বাউন্ডারি ও ১টি ছক্কা। ৯ বল হাতে রেখেই শেষ পর্যন্ত জয় তুলে নেয় মন্ট্রিয়েল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা