প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৩ ০০:০০ এএম
আপডেট : ২২ জুলাই ২০২৩ ০০:১৭ এএম
জয় দিয়েই লিগ শেষ করেছে ঢাকা আবাহনী। আজ কুমিল্লার ভাষাশহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে তারা ১-০ গোলে হারিয়েছে এএফসি উত্তরাকে। ধানমন্ডির ঐতিহ্যবাহী ক্লাবের হয়ে একমাত্র গোলটি করেন ক্যাপ্টেন নাবীব নেওয়াজ জীবন।
আরও পড়ুন : ফিলিস্তিনি রেফারি হেবার ইতিহাস
এ জয়ে ২০ ম্যাচে ৪০ পয়েন্টের পুঁজি নিয়ে রানার আপ হয়ে মৌসুম শেষ করলেন কোচ মারিও লেমোসের শিষ্যরা। প্রতিপক্ষ উত্তরা পেয়েছে মাত্র ৫ পয়েন্ট। এই সংগ্রহ নিয়ে তাদের অবনমন নিশ্চিত হয়েছে সবার আগে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে চমক দেখিয়েছে ফর্টিস এফসি। নবাগত দলটি অঘটনের জন্ম দিয়ে ৩-০ গোলে ধরাশায়ী করেছে শেখ জামালকে। ফর্টিস এগিয়ে যায় ম্যাচের ৭১তম মিনিটে। গোল করেন আফগান ফরোয়ার্ড আমির উদ্দিন শরিফি। পরে গোল ব্যবধান দ্বিগুণ করেন জাহেদ। ইনজুরি টাইমে জাল কাঁপান দিপু।
এ হারে ২৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থেকে মৌসুম শেষ করল টিপু সুলতান মাহমুদের দল। আর ২৩ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনীকে পেছনে ফেলে সপ্তম স্থানে থেকে নিজেদের লিগ মিশন শেষ করল ফর্টিস। আগামীকাল শেষ ম্যাচে চট্টগ্রাম আবাহনী জয় পেলে ফের আটে নেমে যাবে ফর্টিস।