× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিলিস্তিনি রেফারি হেবার ইতিহাস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জুলাই ২০২৩ ২৩:৪১ পিএম

আপডেট : ২১ জুলাই ২০২৩ ২৩:৪৪ পিএম

ফিলিস্তিনি রেফারি হেবার ইতিহাস

হেবা সাদিয়ার শুরুটা এত দারুণ ছিল না। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনে জন্ম হলেও বেড়ে উঠেছেন সিরিয়ায়। সেখানের অনিশ্চিত জীবন তাকে করে আরও লড়াকু। ২০১২ সালে হেবা তাই পাড়ি জমান মালয়েশিয়ায়।

আরও পড়ুন : রাত পোহালেই মেসির অভিষেক

এরপর কেটে গেছে অনেক দিন, জীবনের সঙ্গে লড়তে থাকা হেবা এখন নারী রেফারি। প্রথম ফিলিস্তিনি হিসেবে ফুটবল বিশ্বকাপে রেফারি হওয়ার সুযোগও পেয়েছেন। এর আগে দেশটির কোনো নাগরিকই এতদূর যেতে পারেননি।

ফিলিস্তিনি হিসেবে ইতিহাস গড়া ৩৪-বর্ষী হেবা বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণের ওপর ভিত্তি করে রেফারি হিসেবে কর্মজীবন শুরু করেন। ক্রীড়াবিদ্যা নিয়ে পড়াশোনা করা হেবা মাথায় হিজাব নিয়েই মাঠে দৌড়ে বেড়াচ্ছেন। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে নারীদের ফুটবল বিশ্বকাপেও সামলাবেন রেফারির দায়িত্ব।

নারীদের এএফসি কাপ, এশিয়ান কাপ, বিশ্বকাপের বাছাইপর্ব ও ২০২০ সালের টোকিও অলিম্পিকে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গেও কাজ করেছেন। বর্তমানে সুইডেনের নারী ফুটবল লিগে রেফারি হিসেবে নিযুক্ত আছেন হেবা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা