× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জুলাই ২০২৩ ১৯:১৬ পিএম

ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান

কলম্বোয় ইমার্জিং এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে আয়োজক শ্রীলঙ্কা এ দলকে ৬০ রানের ব্যবধানে হারিয়ে ফাইনালে পা রেখেছে পাকিস্তান এ দল। শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডারে ধস নামিয়ে ৩৭ রানে ৫ উইকেট তুলে ম্যাচ জয়ের নায়ক পাকিস্তান পেসার আরশাদ ইকবাল।

ফাইনালে উঠার লড়াইয়ে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। নির্ধারিত ৫০ ওভারে ওমাইর ইউসুফের ৮৮, অধিনায়ক মোহাম্মদ হারিসের ৫২ ও মুবাসির খানের ৪২ রানে ভর করে সব কটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩২২ রান জমা করে পাকিস্তান এ দল।

লঙ্কান বোলারদের হয়ে দুটি করে উইকেট তুলেছেন লাহিরু সামারাকোন, প্রামোদ মাদুশান ও চামিকা কারুণারত্নে।

বড় লক্ষ্যে শুরুটা ভালো হয়নি লঙ্কানদের। দলীয় ৩৩ রানের মাথায় তিন টপ অর্ডারকে হারায় শ্রীলঙ্কা। তবে একপ্রান্ত আগলে রেখে ছিলেন ওপেনার আভিষ্কা ফারনার্ন্দো। তাকে সঙ্গ দিয়েছেন সাহান আরচবিগে। দু’জনের লড়াইয়ে ফাইনালে উঠার স্বপ্ন দেখে লঙ্কানরা। সেঞ্চুরির ধারপ্রান্তে ছিলেন ফারনার্ন্দো। তবে শেষ পর্যন্ত হয়নি তা। ব্যক্তিগত ৯৭ রানে সাজঘরে ফিরতে হয় তাকে। এরপর দলকে লড়াইয়ে রেখেছিলেন আরচবিগে। তিনিও ফারর্নান্দোর মতো সেঞ্চুরির স্বপ্ন দেখিয়ে ফিরেন ৯৭ রানে। 

এরপর শেষ দিকে লঙ্কান ব্যাটারদের দাঁড়াতে দেয়নি পাকিস্তানের বোলাররা। পাকিস্তান বোলারদের আগ্রাসী বোরিংয়ে ৪৫.৪ ওভারে সবকটি উইকেট খুইয়ে স্কোরবোর্ডে ২৬২ রান জমা করে শ্রীলঙ্কা। তাতে ৬০ রানের জয়ে ফাইনালে পা রাখে পাকিস্তান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা