× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী ফাহিমা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ জুলাই ২০২৩ ১৩:১৬ পিএম

আপডেট : ২১ জুলাই ২০২৩ ১৩:৪৩ পিএম

সতীর্থদের সঙ্গে উদযাপনে ফাহিমা খাতুন (পুরোনো ছবি)

সতীর্থদের সঙ্গে উদযাপনে ফাহিমা খাতুন (পুরোনো ছবি)

ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে চলছে ১-১ ব্যবধান। শনিবার (২২ জুলাই) শেষ ম্যাচে নির্ধারিত হবে সিরিজের ভাগ্য। এ ম্যাচের আগে বাংলাদেশি স্পিনার ফাহিমা খাতুন সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী। তিনি জানান, ভুলগুলো শুধরে মাঠে নামবে বাংলাদেশ দল।

সিরিজ নির্ধারণী শেষ ম্যাচের আগে ফাহিমা খাতুন বলেন, ‘আমরা শেষ দুই দিন ভুলগুলো নিয়ে কাজ করেছি। আশা করি শেষ ম্যাচে ওই ভুলগুলো করব না।’

আরও পড়ুন : 

দ্বিতীয় ওয়ানডেতে শেষ মুহূর্তে ব্যাটিং বিভাগ ধসে পড়ে মাত্র ১৪ রানের ব্যবধানে। বিষয়টিকে শুধু একটি দুর্ঘটনা হিসেবেই বিবেচনা করছেন ফাহিমা। তিনি জানান, ‘আমাদের সব ব্যাটারের মধ্যে পটেনশিয়াল আছে। সবাই অনেক ট্যালেন্টেড। আশা করি সবাই ঘুরে দাঁড়াবে।’

সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে সমর্থকদের উপস্থিতি বেশি চান। মাঠে আসা সমর্থকদের আশাহত করতে চান না ফাহিমা। চান নিজেদের সেরাটা দিয়ে খেলতে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা