× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাহরেজের জায়গায় রাফিনহাকে চায় সিটি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জুলাই ২০২৩ ১২:৫৪ পিএম

আপডেট : ২১ জুলাই ২০২৩ ১৩:১৮ পিএম

মাহরেজের জায়গায় রাফিনহাকে চায় সিটি

সৌদি আরবের ক্লাব আল আহলিতে যাচ্ছেন রিয়াদ মাহরেজ। ইউরোপের গণমাধ্যমের খবর, চুক্তির বিষয়ে সম্মত হয়েছেন মাহরেজ, বর্তমান ক্লাব ম্যানচেস্টার সিটিও তাকে ছেড়ে দিতে রাজি। স্বাস্থ্য পরীক্ষাও হয়ে গেছে। এখন কেবল বাকি আনুষ্ঠানিক চুক্তির। সিটিজেন ক্লাবও নতুন কাউকে খোঁজার লড়াইয়ে নেমেছে। পেপ গার্দিওলার দলের চোখ রাফিনহার দিকে।

মাহরেজের জায়গা পূরণে বার্সেলোনার ব্রাজিলিয়ান রাইট উইঙ্গারকে দলে নেওয়ার কথা ভাবছেন সিটিজেনদের বস। ফুট মার্কেতোর সাংবাদিক সান্তি আওনা জানিয়েছেন, এরই মধ্যে চুক্তির বিষয়ে বার্সেলোনার সঙ্গে আলোচনা শুরু করেছে সিটি।

আরও পড়ুন : ফিফা র‍্যাংকিংয়ে তিন ধাপ এগোল বাংলাদেশ

গত মৌসুমে প্রিমিয়ার লিগের লিডস ইউনাইটেড থেকে রাফিনহাকে দলে টানে বার্সেলোনা। তাকে বিক্রি করা নিয়ে তাড়াহুড়ো নেই কাতালান ক্লাবটির। তবে সঙ্গতিপূর্ণ বিড পেলে তাকে ছেড়ে দেবে আর্থিক অসঙ্গতিতে থাকা স্প্যানিশ ক্লাবটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা