× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধর্ম মানতে খেলা ছাড়লেন পাকিস্তানের ক্রিকেটার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জুলাই ২০২৩ ১১:৩০ এএম

আপডেট : ২১ জুলাই ২০২৩ ১১:৪১ এএম

ধর্ম মানতে খেলা ছাড়লেন পাকিস্তানের ক্রিকেটার

ক্যারিয়ারের শুরুই হলো কেবল! বয়সও খুব বেশি নয়, মোটে ১৮ বছর। আয়েশা নাসিম পাকিস্তানের হয়ে এর মাঝে খেলেছেন চারটি ওয়ানডে এবং ৩০টি টি-টোয়েন্টি। খুব যে খারাপ করতেন এমনও না। পাকিস্তান দলে তাকে সম্ভাবনাময় হিসেবেই ধরা হতো। সেই আয়েশাই হুট করে বলে দিলেন আন্তর্জাতিক তো দূরে, ক্রিকেটেই থাকবেন না তিনি।

আরও পড়ুুুন:  ৫০ বছর বয়সেও ভারোত্তোলনে সফল শাম্মী নাসরিন

মূলত ইসলাম ধর্ম মেনে জীবনযাপন করতে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) জানিয়েছেন আয়েশা। আয়েশা তার জীবনটা সাজাতে চাইছেন ভিন্নভাবে। পাকিস্তানের গণমাধ্যমের খবর, পিসিবিকে আয়েশা বলেছেন, ‘আমি ক্রিকেট ছাড়ছি এবং চাই আমার জীবনটা ইসলাম অনুযায়ী চালাতে।’

২০২০ সালের মার্চে পাকিস্তান জাতীয় দলে অভিষেক হয় আয়েশার। দেশের হয়ে চারটি ওয়ানডে আর ৩০টি টি-টোয়েন্টি খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে করেছেন ৪০২ রান। ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি আয়েশা তার ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা