× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রলির ১৮৯, রুটের ৮৪ রান

ম্যানচেস্টারে চালকের আসনে ইংল্যান্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জুলাই ২০২৩ ১০:২৬ এএম

আপডেট : ২১ জুলাই ২০২৩ ১২:০৯ পিএম

ম্যানচেস্টারে চালকের আসনে ইংল্যান্ড

ম্যানচেস্টারের প্রথম দিন সমানে সমান লড়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। দ্বিতীয় দিনে অজিদের দ্রুত গুটিয়ে দিয়ে ব্যাটিংয়ে দাপট দেখান ইংলিশ ব্যাটাররা। শুরুর চার ব্যাটারের তিনজনই পান ফিফটির দেখা। জ্যাক ক্রলি নিজের ইনিংসটি বাড়িয়ে নিয়েছেন ১৮৯ রানে, ১৬ রানের আক্ষেপে পুড়েছেন জো রুট। তবে দিনশেষে ইংলিশরা ৪ উইকেট হারালেও বসেছে চালকের আসনে।

ওল্ড ট্রাফোর্ডে সিরিজের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন অস্ট্রেলিয়াকে ৩১৭ রানে থামায় ইংল্যান্ড। পরে ৪ উইকেট হারিয়ে ৩৮৪ রানে দিন শেষ করে তারা। দ্বিতীয় দিন শেষে স্বাগতিক দল লিড বাড়িয়েছে ৬৭ রানের।

এদিন ৮ উইকেটে ২৯৯ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে অস্ট্রেলিয়া। দিনের প্রথম বলেই প্যাট কামিন্সকে ফেরান জেমস অ্যান্ডারসন। এরপর ১৮ রান যোগ করেই গুটিয়ে যায় অজিদের ইনিংস।

নিজেদের শুরুটাও অবশ্য ভালো হয়নি ইংল্যান্ডের। তৃতীয় ওভারে বেন ডাকেটকে ফেরান স্টার্ক। পরের আধিপত্যের গল্প লেখেন মইন আলী (৫৪), জো রুট (৮৪) ও ক্রলি (১৮৯)। হ্যারি ব্রুক ১৪ ও বেন স্টোকস ২৪ রানে দিন শেষ করেন। তৃতীয় দিন দলকে এগিয়ে নেবেন ইংলিশদের দুই মিডল অর্ডার ব্যাটার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা