× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুগ্ধতা কাড়ছেন রোকুজ্জো

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ জুলাই ২০২৩ ১৮:৪৮ পিএম

মুগ্ধতা কাড়ছেন রোকুজ্জো

সদ্যই পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের দল ইন্টার মিয়ামিতে পা রেখেছেন লিওনেল মেসি। আগামী তিন বছর এখানেই কাটাবেন মেসি ও তার পরিবার। সেই লক্ষ্যে দুজনে মিলে নিজেদের নতুন সংসার গোছাতে ব্যস্ত।

আরও পড়ুন - ৫০ বছর বয়সেও ভারোত্তোলনে সফল শাম্মী নাসরিন

অন্যদিকে মিয়ামি ও মেসি ভক্তরা ব্যস্ত গ্রহের অন্যতম সেরা ফুটবলারকে আতিথেয়তায়। তবে এসবের বাইরে ভক্তদের দৃষ্টি কাড়ছেন মেসির সহধর্মিণী আন্তোনেলা রোকুজ্জো।

সামাজিক যোগাযোগমাধ্যমে রোকুজ্জোকে ঘিরে ভক্তদের আগ্রহ দেখা যায় সব সময়। সেই আগ্রহ মিয়ামিতে বেড়েছে বহুগুণে। গত রবিবার মিয়ামিতে মেসির অভ্যর্থনা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রোকুজ্জোও।

ডিআরভি পিএনকে স্টেডিয়ামে একটি সাদা কাঁচুলি ও গোলাপি ট্রাউজারে দেখা গেছে তাকে। তাতেই যেন ভক্তদের দৃষ্টি কেড়েছেন ৩৫ বছর বয়সি রোকুজ্জো। যোগাযোগমাধ্যমে এক ভক্ত তাকে মার্জিত-সুন্দর নারী বলে অভিহিত করেছেন। আরেকজন লিখেছেন, ‘আমি মনে করি আন্তোনেলা রোকুজ্জো এই গ্রহের সবচেয়ে সুন্দরী নারী!’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা