× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুক্তি নবায়নে সপ্তাহে ৪ কোটি টাকা আয় রাশফোর্ডের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ জুলাই ২০২৩ ২০:২৯ পিএম

চুক্তি নবায়নে সপ্তাহে ৪ কোটি টাকা আয় রাশফোর্ডের

গত মৌসুমটা স্বপ্নের মতো কাটিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। আক্রমণভাগে দলকে নেতৃত্ব দিয়েছেন। দলের শিরোপাখরা কাটাতে রেখেছেন বড় ভূমিকা। সেই সঙ্গে ২৫ বছর বয়সি ইংলিশ তারকা দলকে নিয়ে গেছেন চ্যাম্পিয়নস লিগের মঞ্চে। এমন একটা মৌসুম কাটানোর পর স্বাভাবিকভাবেই ছিলেন ক্লাবগুলোর চাহিদার তুঙ্গে। তার সঙ্গে রেড ডেভিলদের চুক্তিটা শেষ হতো আসছে মৌসুমেই। 

তবে ভুল করেননি রেড ডেভিল কোচ এরিক টেন হাগ। প্রিয় শিষ্যকে ছাড়ছেন না তিনি। চুক্তি নবায়ন করেছেন ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত। পারিশ্রমিকেও রাখা হয়েছে চমক, সপ্তাহে ৩ লাখ পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ২৪ লাখ টাকা আয় করবেন তিনি।

রাশফোর্ডের সঙ্গে চুক্তি নবায়ন করার বিষয়টি নিশ্চিত করে বিবৃতিতে ম্যানইউ জানিয়েছে, ‘মার্কাস রাশফোর্ড নতুন চুক্তি করেছেন, এই চুক্তির অধীন তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত থাকবেন।’ চুক্তি নবায়ন করে খুশি রাশফোর্ডও। তিনি বলেন, ‘৭ বছর বয়সে স্বপ্ন নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলাম। সেই একই স্বপ্ন, একই তাড়না এখনও অনুভব করি এই ক্লাবের জার্সি পরে মাঠে নামলে। এরই মধ্যে অসাধারণ কিছু অভিজ্ঞতা হয়েছে এই ক্লাবে। তবে আরও অনেক কিছু অর্জনের বাকি আছে, সামনের বছরগুলোয় আরও শিরোপা জিততে চাই।’

উল্লেখ্য, গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে মোট ৫৬ ম্যাচে মাঠে নেমে ৩০ গোল করেছেন রাশফোর্ড।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা