× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পলার সিতসিপাস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ জুলাই ২০২৩ ০১:৫৯ এএম

পলার সিতসিপাস

কদিন আগে কোনোরকম রাখঢাক না রেখে পলা বাসোদা নিজের রোমান্টিক ড্রিমের কথা শুনিয়েছিলেন। স্টেফানোস সিতসিপাসকে নিয়ে দেখা স্প্যানিশ টেনিস তারকার স্বপ্নপূরণ না হলেও গ্রিক টেনিস কিংবদন্তিকে নিয়ে জমিয়ে সময় কাটাচ্ছেন পলা। গ্রিসের সমুদ্রতীরে তাদের সঙ্গে আছেন সিতসিপাসের ভাইও, পলা যেন একজন সিতসিপাসকে পেতে গিয়ে দুজনকে পেয়ে গেছেন।

পলার খুশি তাই যেন আর ধরছে না। উইম্বলডনে ব্যর্থ এবং চোটে ছিটকে পড়ার পর নিজেদের মতো সময় কাটাচ্ছেন পলা-সিতসিপাস। ছুটি উপভোগের সেই সময়ের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন পলা। দুই সিতসিপাস ভাইয়ের হাত ধরে দেওয়া ছবির ক্যাপশনে লিখেছেন, ‘একজন সিতসিপাসের চেয়ে ভালো কী হতে পারে... দুজনকে পাওয়া!’

ছুটি শেষে সিতসিপাস উড়াল দেবেন মেক্সিকোর উদ্দেশে, সেখানে এটিপি ২৫০ কাবোস ওপেন টুর্নামেন্টে খেলবেন। টুর্নামেন্টটি থেকে নাম কেটে নেওয়া পলা সেখানেও সিতসিপাসের চিয়ারলিডার হিসেবে কাজ করবেন। স্প্যানিয়ার্ড টেনিস তারকা বর্তমানে মেরুদণ্ডের চোটে কোর্টের বাইরে আছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা