× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুরো শক্তি নিয়েই এশিয়ান গেমসে যাচ্ছে নারী ফুটবল দল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৩ ২০:০৬ পিএম

আপডেট : ১৮ জুলাই ২০২৩ ২০:১৭ পিএম

পুরো শক্তি নিয়েই এশিয়ান গেমসে যাচ্ছে নারী ফুটবল দল

নানা জটিলতার পর এবারের এশিয়ান গেমসের ফুটবলে নারী ও পুরুষ দুই দলই পাঠাচ্ছে বাংলাদেশ। পুরুষদের দল অবশ্য পূর্ণশক্তির নয়। বড় তারকাদের ছাড়াই যেতে হচ্ছে এশিয়ান গেমসের এবারের আসরে। তবে নারীদের ফুটবলে দৃশ্যটা অন্য রকম। পূর্ণশক্তির দল নিয়েই চীনের বিমানে উঠবে সাবিনা খাতুনের দল।

এই তো গেল রবিবার (১৬ জুলাই) নেপালের বিপক্ষে শেষ প্রীতি ম্যাচটা খেলেছে দল। দীর্ঘ ১০ মাসের বিরতি শেষে মাঠে নেমে বাংলাদেশ নেহাত মন্দ খেলেনি। প্রথম ম্যাচ ১-১ গোলে ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচেও নেপালের সঙ্গে ড্র করে গোলশূন্য। তবে পেনাল্টি শুটআউটে জয়ের হাসি হাসে নেপাল।

কোচ মাহবুবুর রহমান লিটুর অধীনে ২৩ সদস্যের দল নিয়ে এই সিরিজ খেলেছে বাংলাদেশ। সে দল থেকে একজন বাদে বাকি সবাইকেই চীনে পাঠাচ্ছে বাফুফে। ফেডারেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে দেখা যায়, প্রীতি সিরিজের দল থেকে বাদ পড়েছেন সোহাগি কিসকু। 

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন শুরুতে সিদ্ধান্ত নিয়েছিল এবার এশিয়ান গেমসে শুধু নারীদের দলকেই পাঠানো হবে। তবে নানা আলোচনা-সমালোচনার পর সে সিদ্ধান্ত থেকে সরে আসে, সিদ্ধান্ত হয় দুই দলই যাবে চীনে।

তবে নারী দলকে এশিয়ান গেমসে পাঠানো হচ্ছে যে আঞ্চলিক সাফল্যের ওপর ভিত্তি করে, সেই সাফ জয়ের নেপথ্য নায়ক কোচ গোলাম রব্বানী ছোটনই যে নেই! শুধু কি তাই? তার আগে-পরে অনেক ফুটবলারই যে রীতিমতো বিদায়ই বলেছেন ফুটবলকে! 

এশিয়ান গেমস শুরু হতে দেড় মাসেরও কিছু বেশি সময় বাকি। এ সময় অনেক পরিস্থিতিতেই পরিবর্তন আসতে পারে। বাফুফে আর বাংলাদেশ নারী ফুটবল দল নিশ্চয়ই চাইবে এ সময়ের ভেতর সবকিছু গুছিয়ে নিতে।

এশিয়ান গেমসের নারী ফুটবল দল

রুপনা চাকমা, সাথী বিশ্বাস, স্বর্ণা রানী মণ্ডল, নিলুফা ইয়াসমিন নীলা, শিউলি আজিম, আনাই মগিনি, শামসুন্নাহার, মাসুরা পারভীন, আফিদা খন্দকার, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার জুনিয়র, মার্জিয়া আক্তার, স্বপ্না রানী, মনিকা চাকমা, সানজিদা আক্তার, কৃষ্ণা রানী সরকার, তহুরা খাতুন, সাবিনা খাতুন, শাহিদা আক্তার রিপা, সুরমা জান্নাত, মাতসুশিমা সুমাইয়া, মারিয়া মান্ডা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা