× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইমার্জিং টিম এশিয়া কাপ

জয়ের সেঞ্চুরিতে বাংলাদেশের বড় সংগ্রহ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৩ ১৪:৩৬ পিএম

আপডেট : ১৮ জুলাই ২০২৩ ১৪:৩৭ পিএম

জয়ের সেঞ্চুরিতে বড় ভিত পেয়েছে বাংলাদেশ ছবি: আফগানিস্তান ক্রিকেট বোর্ডের টুইটার

জয়ের সেঞ্চুরিতে বড় ভিত পেয়েছে বাংলাদেশ ছবি: আফগানিস্তান ক্রিকেট বোর্ডের টুইটার

ভিতটা ভালো আসেনি। টপ অর্ডারের তিন ব্যাটারকে দ্রুত হারিয়ে চাপেও পড়েছিল বাংলাদেশ ‘এ’ দল। তবে আফগানিস্তানের বিপক্ষে বাকিটা সময় ব্যাটিংয়ে দাপট দেখিয়েছেন জাকির-সৌম্য-জয়রা। জয়ের সেঞ্চুরি এবং শেষ দিকে মেহেদী হাসানের ঝোড়ো ইনিংসে বাংলাদেশ পেয়েছে তিনশ ছাড়ানো সংগ্রহ।

কলম্বোর পিসারা ওভালে টসে জিতে ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। টপ অর্ডারের তিন ব্যাটার দ্রুত ফিরলে চাপে পড়ে যায় দল। এরপর জুটি বেঁধে দলকে এগিয়ে নেন জয়-জাকির। জাকিরের বিদায়ের পর জয়ের সঙ্গে হাল ধরেন সৌম্য সরকার। শেষ দিকে মেহেদীর ব্যাটে চড়ে ৭ উইকেটে ৩০৮ রান তোলে বাংলাদেশ।

এদিন ব্যক্তিগত মাত্র ৯ রানে ওপেনার তানজীদ হাসান তামিমের বিদায়ের পর দ্রুত বিদায় নেন আরেক ওপেনার নাঈম শেখও। ১৮ রানের মাথায় ফেরেন এই বাঁহাতি। সাইফ হাসানও বিদায় নেন ৪ রানের অবদান রেখে। বাকি গল্পটা সৌম্য-জয়-মেহেদীর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা