× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘অবশেষে’ ভারত দলে রিঙ্কু সিং

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ জুলাই ২০২৩ ২১:০২ পিএম

আপডেট : ১৭ জুলাই ২০২৩ ২২:৪৭ পিএম

‘অবশেষে’ ভারত দলে রিঙ্কু সিং

ভারতের জাতীয় দলে জায়গা পেয়ে রিঙ্কু সিং টুইটারে লিখলেন, ‘ফাইনালি’। শুধু এই ‘অবশেষে’ শব্দটিই প্রমাণ করে কত অপেক্ষার অবসান ঘটেছে হার্ডহিটার অলরাউন্ডারের। রিঙ্কুকে ভারতের জার্সিতে দেখার অপেক্ষা যেন ফুরাচ্ছিল না। গত দুই বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুর্দান্ত খেলা অলরাউন্ডারকে দলে চাচ্ছিলেন সাবেক-বর্তমান হয়ে ভক্ত-সমর্থকরাও। সেই সুযোগ এলো অবশেষে, এশিয়ান গেমসে দেশের হয়ে প্রথমবার খেলবেন রিঙ্কু।

চীনে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আসরটি। ঋতুরাজ গায়কোয়াড়কে অধিনায়ক করে শনিবার দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অভিজ্ঞদের বিশ্রামে রেখে একঝাঁক তরুণ নিয়ে যাচ্ছে ভারত। দলে আছেন টেস্টে কীর্তি গড়া যশস্বী জয়সওয়ালও। 

ভারত দলে বহু প্রত্যাশিত সুযোগ পেয়ে উচ্ছ্বসিত রিঙ্কু। আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স একটি কার্ড পোস্ট করেছিল টুইটারে। সেটিই শেয়ার করেছেন রিঙ্কু, নিজের স্বপ্নপূরণের কথাটি প্রকাশ করেছেন একটি শব্দে, ‘ফাইনালি’।

গত দুই মৌসুমে কেকেআরের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন রিঙ্কু। ২০২৩ সালের আইপিএলে ১৪ ম্যাচে ৫৯.২৫ গড়ে করেন ৪৭৪ রান। দলের প্রয়োজনে দুর্দান্ত সব ইনিংস খেলা রিঙ্কু ব্যাট করেছেন ১৪৯.৫৩ স্ট্রাইক রেটে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা