× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইসিসির সাবেক কিউরেটরকে নিয়োগ দিল বিসিবি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ জুলাই ২০২৩ ১৯:৫০ পিএম

আইসিসির সাবেক কিউরেটরকে নিয়োগ দিল বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কিউরেটর হিসেবে দুই বছরের জন্য নিয়োগ পেয়েছেন টনি হেমিং। সোমবার এই অস্ট্রেলিয়ানের সঙ্গে চুক্তির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বিসিবি।

কিউরেটর হিসেবে হেমিংয়ের অভিজ্ঞতার ভাণ্ডার বেশ সমৃদ্ধ। সর্বশেষ আইসিসি ক্রিকেট একাডেমির প্রধান কিউরেটর ও দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের হেড কিউরেটর হিসেবে নিযুক্ত ছিলেন। আইসিসি ছাড়াও হেমিং পার্থের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক ক্রিকেটের মাটি বিষয়ক উপদেষ্টা ও পরামর্শক ছিলেন।

আরও পড়ুন : ম্যারাডোনা-মেসির দেশে অবহেলিত নারী ফুটবলাররা

আইসিসি ক্রিকেট অ্যাকাডেমির প্রেজেন্টার ও এডুকেটর এবং সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামের অ্যারেনা ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন হেমিং।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা