× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গলে জয়সুরিয়া তোপে কাঁপছে পাকিস্তান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ জুলাই ২০২৩ ১৫:১২ পিএম

আপডেট : ১৭ জুলাই ২০২৩ ১৫:৫৪ পিএম

গলে জয়সুরিয়া তোপে কাঁপছে পাকিস্তান

গল টেস্টে ৪ উইকেট হাতে নিয়ে দ্বিতীয় দিনে নেমে বেশিদূর এগোতে পারেনি শ্রীলঙ্কা। ধনঞ্জয়া ডি সিলভার সেঞ্চুরির দিনে ইনিংসে আরও ৫৪ রান যোগ করে লঙ্কানরা। ৩১২ রানের পুঁজিতে বোলিংয়ে অবশ্য তোপ দেগেছেন প্রবাদ জয়সুরিয়া। বাঁ-হাতি অর্থোডক্স স্পিন ঘূর্ণিতে ধুঁকছে পাকিস্তান। দলীয় শতরান তুলতেই তারা হারিয়েছে টপ অর্ডারের ৫ উইকেট।

গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে লঙ্কানদের হয়ে সকাল রাঙিয়েদেন ধনঞ্জয়া। আগের দিন ৬ রানের আক্ষেপ নিয়ে নামা ব্যাটার থামার আগে করেন ১২২ রান। ১২ চার ও ৩ ছক্কার ইনিংসে ভর করেই শ্রীলঙ্কা পায় ৩১২ রান। প্রথম ইনিংসে জবাব দিতে নামা পাকিস্তানের ব্যাটাররা রীতিমতো খাবি খাচ্ছেন।

আরও পড়ুন : ম্যারাডোনা-মেসির দেশে অবহেলিত নারী ফুটবলাররা

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০৮ রান তুলেছে পাকিস্তান, খুইয়েছে শুরুর ৫ উইকেট। সৌদ শাকিল ১১ ও আগা সালমান ব্যাট করছেন ৬ রানে। লঙ্কানদের প্রথম ইনিংস থেকে এখনও ২০৪ রান পিছিয়ে সফরকারীরা।

গলে পাকিস্তান নিজেদের প্রথম উইকেট হারায় ৩ রানে, ব্যক্তিগত ১ রানে ফেলেন ইমাম-উল-হক। দলীয় ৪৭ রানে জয়সুরিয়ার শিকার হয়ে ফেরেন আরেক ওপেনার আবদুল্লাহ শফিক। মাঝে শান মাসুদ ৩৯ রান করলেও রান পাননি অধিনায়ক বাবর আজম ও সরফরাজ আহমেদ। পাকিস্তান গলে ধুঁকছে তাই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা