× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তাসকিনের উইকেটের ফিফটি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৩ ১৩:১৮ পিএম

তাসকিনের উইকেটের ফিফটি

প্রেস বক্স প্রান্তে বোলিংয়ের জন্য নিজের জায়গা মার্ক করে নিচ্ছিলেন তাসকিন আহমেদ। তাসকিনকে দেখে পুরো গ্যালারি গর্জে ওঠে ‘তাসকিন তাসকিন’ ধ্বনিতে। গ্যালারির সমর্থকদের ভালোবাসায় তাসকিন অনুপ্রাণিত হন সেটা স্পষ্ট তার শরীরী ভাষায়।

সমর্থকদের ভালোবাসার ওই প্রতিদান দিতে মোটেও সময় নেননি তাসকিন আহমেদ। আফগানদের ইনিংসের পঞ্চম বলে দর্শকদের প্রথমবারের মতো উদযাপনে ভাসান। সঙ্গে তৃতীয় বাংলাদেশি হিসেবে পূর্ণ করেন টি-টোয়েন্টিতে ৫০ উইকেটের মাইলফলক। 

টি-টোয়েন্টিতে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বোলার তাসকিন। ডানহাতি এই পেসারের আগে টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান পূর্ণ করেন এই মাইলফলক। দ্বিতীয় বাংলাদেশি পেসার হিসেবে এই কীর্তি তার।

৫০ উইকেট পূর্ণ করতে তাসকিনকে খেলতে হয়েছে ৫৪ ম্যাচ। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে প্রথম ৫০ উইকেটের কীর্তি গড়া সাকিব আল হাসানের লেগেছিল ৪২ ম্যাচ। বাংলাদেশের হয়ে দ্রুততম সময়ে ৫০ উইকেট শিকারের কীর্তি গড়েছিলেন মুস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসারের লেগেছিল ৩৩ ম্যাচ।

তাসকিনের আগে টি-টোয়েন্টিতে ৫০ উইকেট শিকারের কীর্তি গড়া সাকিব-মুস্তাফিজ ইতোমধ্যেই পূর্ণ করেছেন ১০০ উইকেটের মাইলফলক। তাসকিনের পর খুব দ্রুত ৫০ উইকেট শিকারের ধারেকাছে নেই কেউ। এখনও খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে তাসকিনের পরের অবস্থানে আছেন নাসুম আহমেদ। ৩৪ উইকেট নিয়ে নাসুমের সঙ্গী হিসেবে আছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা