× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গলে আগ্রাসী আফ্রিদি-নাসিমে পুড়ছে শ্রীলঙ্কা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ জুলাই ২০২৩ ১৪:১৮ পিএম

আপডেট : ১৬ জুলাই ২০২৩ ১৪:১৮ পিএম

গলে আগ্রাসী আফ্রিদি-নাসিমে পুড়ছে শ্রীলঙ্কা

গলে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারছে না স্বাগতিক শ্রীলঙ্কা। দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে ফেরা শাহিন শাহ আফ্রিদি আগুন ঝরাচ্ছে গলের উইকেটে। তাকে অপর প্রান্ত থেকে যোগ্য সঙ্গ দিয়ে যাচ্ছে আরেক পেসার নাসিম শাহ। এই দুই পেসারের আগ্রহী বোলিংয়ে লাঞ্চ বিরতির আগেই চার উইকেট নেই লঙ্কানদের।

এদিন টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। নিশান মাধুস্কাকে ৪ রানেই সাজঘরের পথ ধরান শাহিন আফ্রিদি। এরপর একে একে ফেরান কুসল মেন্ডিস ও অধিনায়ক দিমুথ কারুণারত্নেকে। তার আগ্রাসী বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারছিল না শ্রীলঙ্কান টপ অর্ডার। মাঝে কিছু সময় বৃষ্টিতে বন্ধ থাকে খেলা।

এরপর বল হাতে আগুণ ঝরাতে থাকেন পাকিস্তান পেসাররা। কারুণারত্নের পর দিনেশ চান্দিমালও স্থায়ী হতে পারেননি উইকেটে। তাকে ব্যক্তিগত ১ রানে সাজঘরে পাঠান নাসিম। এরপর ধনঞ্জয় ডি সিলভার সঙ্গে জুটি গড়ার চেষ্টা চালান অ্যাঞ্জেলা ম্যাথুস। দু’জনে লড়াই করে মধ্যাহ্নভোজের আগে আর কোনো আঘাত আসতে দেননি উইকেটে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা