× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোনালদোর সঙ্গে জুটি বাধবেন মানে!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ জুলাই ২০২৩ ১২:২৫ পিএম

রোনালদোর সঙ্গে জুটি বাধবেন মানে!

লিভারপুলে সময়টা দারুণ কাটাচ্ছিলেন সাদিও মানে। সুখ সইলো না। জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে নাম লেখালেন গত মৌসুমে। তবে খুব একটা আলো কাড়তে পারেননি তিনি। উল্টো চোটে পড়ে সেনেগালের হয়ে বিশ্বকাপে মাঠে নামতে পারেননি তিনি। সেই চোট কাটিয়ে মাঠে ফিরে ছিলেন। আশা করছিলেন আগামী মৌসুমে দারুণ কিছু করে দেখাবেন তিনি। তবে সেটি হয়তো হয়ে উঠবে না তার। শোনা যাচ্ছে, চলতি দলবদলেই তাকে বিক্রি করে দেবে বায়ার্ন।

একাধিক ইউরোপিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, মানেকে নিয়ে আর আগ্রহ নেই জার্মান জায়ান্টদের।  ২ কোটি ইউরো পেলেই মানেকে বিক্রি করে দিতে আগ্রহী ক্লাবটি। যেখানে সেনেগালের সুপারস্টারের প্রতি আগ্রহ দেখিয়েছে রোনালদোর বর্তমান ক্লাব সৌদির আল নাসর।

গত মৌসুমে রোনালদোকে দলে ভিড়িয়েও প্রো লিগে সাফল্য পায়নি আল নাসর। এদিকে আসন্ন মৌসুম সামনে রেখে একের পর এক তারকা ফুটবলারদের দলে ভেড়াচ্ছে বাকি দলগুলো। এ অবস্থায় নিজেদের শক্তি না বাড়িয়ে উপায় কি। সে হিসেবেই রোনালদোর যোগ্য সঙ্গী হিসেবে মানেকে নিজেদের ক্লাবে ভেড়াতে চায় আল নাসর। মানের সৌদি আরব যাওয়ার খবরটি দিয়েছে সৌদি আরবের সংবাদমাধ্যম আরিয়াদিয়াহ।

তাদের মতে, গত বৃহস্পতিবার মানের প্রতিনিধি আল নাসর কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে গেছেন। সব ঠিক থাকলে আল নাসরে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে সাদিও মানের জুটি হওয়ার দারুণ এক সম্ভাবনা তৈরি হয়েছে। তবে চূড়ান্ত ঘোষণা পেতে হয়তো আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত রোনালদো-মানে জুটি মাঠে দেখা যায় কি-না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা