× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসিকে টপকে রোনালদোর গিনেজ বিশ্ব রেকর্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ জুলাই ২০২৩ ১৩:২৫ পিএম

মেসিকে টপকে রোনালদোর গিনেজ বিশ্ব রেকর্ড

ফোর্বসের সবচেয়ে বেশি আয় করা অ্যাথলেটসের তালিকায় ২০১৭ সালের পর প্রথমবারের মতো  জায়গা পান ক্রিশ্চিয়ানো রোনালদো। চলতি বছরের ১ মে পর্যন্ত করা হিসাবে এক বছরে রোনালদোর আয় ছিল ১৩ কোটি ৬০ লাখ ডলার। উপার্জনের এই অঙ্ক রোনালদোকে এবার গিনেস বুকেও জায়গা করে দিয়েছে। রোনালদো পেছনে ফেলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসিকে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষ থেকেও ২০২৩ সালে সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়দের তালিকায় রোনালদোর সবার ওপরে থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এটি সব মিলিয়ে রোনালদোর ১৭তম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।

আরও পড়ুন: অশ্বিন ঘূর্ণিতে তিন দিনেই হার ওয়েস্ট ইন্ডিজের

ইউরোপ ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে যাওয়ার পর রোনালদোর আয় দাঁড়িয়েছে ১৩ কোটি ৬০ লাখ ইউরো। ২০২২ সালে ১৩ কোটি ইউরোতে সবচেয়ে ধনী অ্যাথলেটের স্বীকৃতি পান মেসি। রোনালদো ফুটবল থেকে আয় করেছেন ৪ কোটি ৬০ লাখ ইউরো এবং মাঠের বাইরে থেকে তার আয় ৯ কোটি ইউরো। আল নাসরে যোগ দেওয়ার পর তার বেতন প্রায় দ্বিগুণ হয়েছে। একই সঙ্গে নাইকি ও তার সিআরসেভেন ব্র্যান্ড মার্চেন্ডাইজিং থেকেও বড় অঙ্ক পেয়েছেন তিনি।

শীর্ষ আয় করা খেলোয়াড়দের মধ্যে রোনালদো ছাড়াও ফুটবলার হিসেবে আরও আছেন মেসি এবং ফরাসি তরুণ তারকা কিলিয়ান এমবাপে। ১৩ কোটি এবং ১২ কোটি ডলার আয় নিয়ে তালিকায় দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে আছেন তারা দুজন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা