× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উয়েফার শাস্তি পেল বার্সা-ম্যানইউ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ জুলাই ২০২৩ ১২:১৪ পিএম

আপডেট : ১৫ জুলাই ২০২৩ ১২:৩৪ পিএম

উয়েফার শাস্তি পেল বার্সা-ম্যানইউ

আর্থিক সঙ্গতি নীতিমালা ভেঙে বড় রকমের শাস্তির মুখে পড়ছে বার্সেলোনা এবং ম্যানচেস্টার ইউনাইটেড। ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা দুই জায়ান্ট ক্লাবের ওপর বড় অঙ্কের জরিমানা শুনিয়েছে। শাস্তি হিসেবে বার্সেলোনাকে ৫ লাখ ইউরো আর ইউনাইটেডকে ৩ লাখ ইউরো জরিমানা গুনতে হবে। শুক্রবার জরিমানার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ইউরোপের ফুটবলের সর্বোচ্চ সংস্থা। 

জরিমানার বিষয়টি নিয়ে বার্সা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও বিবৃতি দিয়েছে ইউনাইটেড। রেড ডেভিল ক্লাব জানিয়েছে, হতাশ হলেও ইউনাইটেড এই জরিমানা মেনে নিয়েছে। উয়েফা জানিয়েছে, অতীতে আমরা আর্থিক সঙ্গতি নীতির নিয়ম হালকা ভাঙায় এই শাস্তি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: অশ্বিন ঘূর্ণিতে তিন দিনেই হার ওয়েস্ট ইন্ডিজের

তবে জরিমানা বা শাস্তির মুখে পড়লেও কোনো প্রকার বহিষ্কারের মুখোমুখি হচ্ছে না এই দুই ক্লাব। আগামী মৌসুমে ঘরোয়া লিগ কিংবা উয়েফা আয়োজিত চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে দুই দলই। তবে জরিমানার অর্থ দুই জায়ান্ট ক্লাবকে পরিশোধ করতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা