× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আড়াই কোটি টাকাতে ক্রিকেটের আদি বই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ জুলাই ২০২৩ ০০:৩৫ এএম

আড়াই কোটি টাকাতে ক্রিকেটের আদি বই

১৮৭৭ সালে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচ দিয়ে যাত্রা শুরু হয় ক্রিকেটের। বহু চড়াই-উতরাই পেরিয়ে ক্রিকেটের জনপ্রিয়তা আজ বিশ্বব্যাপী। বদলেছে এর নিয়ম। সংক্ষিপ্ত হয়েছে ক্রিকেট ম্যাচের পরিধি। তবে ক্রিকেট শুরুর ইতিহাসটা আরও পুরোনো।

আরও পড়ুন : রিয়ালের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ

সম্প্রতি ক্রিকেট নিয়ে লেখা ১৭৯৯ সালে প্রকাশিত একটি বিরল বই খুঁজে পাওয়া গেছে। ‘ক্রিকেট আ কালেকশন অব অল দ্য গ্র্যান্ড ম্যাচেস অব ক্রিকেট প্লেইড ইন ইংল্যান্ড উইদিন টোয়েন্টি ইয়ার্স, ১৭৭১-১৭৯১’ নামের এই বইটির জায়গা হচ্ছে ব্রিটিশ লাইব্রেরিতে।

গত এপ্রিলে বইটির সন্ধান পাওয়া যায় লন্ডনের বিরল বইয়ের সংগ্রাহক ও বিক্রয়কারী প্রতিষ্ঠান পিটার হারিংটনের কাছে। জানা যায়, ধারাভাষ্যকার জন আরলট তার বাবার কাছ থেকে এই বইটি পেয়েছিলেন। তিনি ১৯৯১ সালে মারা যাওয়ার পর তার সংগৃহীত বইগুলো বিক্রি করে দিলে তা কিনে নেন হারিংটন। সেখানেই মিলে এই দুষ্প্রাপ্য বইটি। যার দাম হাঁকিয়েছেন তিনি ২ লাখ ২৫ হাজার পাউন্ড।

বিষয়টি জানার পর বইটি কিনে ব্রিটিশ লাইব্রেরিতে সংগ্রহ করে রাখতে ১ লাখ ৮০ হাজার পাউন্ড দিতে রাজি হয়েছেন একজন। বাংলাদেশি মুদ্রায় যা ২ কোটি ৫১ লাখ টাকার বেশি। তবে নাম প্রকাশ করতে আগ্রহী নন তিনি। বিষয়টি নিয়ে হারিংটন বলেন, ‘এটা বিস্ময়ের ব্যাপার যে, একজন দাতা আমাদের সঙ্গে যোগাযোগ করলেন এবং উল্লেখযোগ্যসংখ্যক অর্থ অনুদান দিতে চাইলেন, যার পরিমাণ ১ লাখ ৮০ হাজার পাউন্ড। তিনি চান বইটি ব্রিটিশ লাইব্রেরিতে থাকুক।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা