প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ জুলাই ২০২৩ ২৩:২১ পিএম
চলতি দল বদলের বাজরে সবচেয়ে আলোচনায় সৌদি আরবের ক্লাবগুলো। প্রো লিগকে আরও জমজমাট করতে একের পর এক তারকা ফুটবলারদে দলে ভেড়াচ্ছে ক্লাবগুলো। পাল্লা দিয়ে লড়াই চলছে তারকা ফুটবলারকে দলে ভেড়ানো নিয়ে। সেখানে বেশ বড় রকমের ধাক্কায় খেল রোনালদোর দল আল নাসর। নতুন ফুটবলার কেনায় ক্লাবটিকে নিষেধাজ্ঞা দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
ক্লাবটিকে নিষেধাজ্ঞা জারি কারার কারণ, ২০১৮ সালে ইংলিশ ক্লাব লেস্টার সিটি থেকে স্ট্রাইকার আহমেদ মুসাকে দলে ভেড়ায় আল নাসর। এরপর ২০২০ সালে তাকে ছেড়েও দেয় ক্লাবটি। কিন্তু লেস্টার সিটির সঙ্গে হওয়া চুক্তির শর্তে পূরণ করেনি ক্লাবটি। এড অন্সের মোট ৩ লাখ ৯০ হাজার পাউন্ড পরিশোধ করেনি। যার ফলে ফিফা থেকে এই নিষেধাজ্ঞা পেয়েছে ক্লাবটি।
নিষেধাজ্ঞা দেওয়ার আগে অবশ্য আল নাসরকে বেশ কবার সতর্ক করেছে ফিফা। ২০২১ সালে ফিফা ক্লাবটিকে জানিয়েছিল, চুক্তির শর্ত মেনে অর্থ পরিশোধ না করলে নিষেধাজ্ঞা পাবে তারা। তবে সেই অর্থ পরিশোধ করেনি ক্লাবটি। তবে নিষেধাজ্ঞায় পরার পর ক্লাবটি জানিয়েছে, ফিফা নিষেধাজ্ঞা তুলে নিলে তারা অর্থ পরিশোধ করে দিতে রাজি আছে।