× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধোনির খোঁচা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ জুলাই ২০২৩ ০১:৩৬ এএম

ধোনির খোঁচা

সবশেষ আইপিএলেও শিরোপা উঁচিয়ে ধরেছে ধোনির চেন্নাই সুপার কিংস। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় ধোনি আরও একবার বুঝিয়েছেন অধিনায়ক হিসেবে কেন তার এত খ্যাতি। ক্রিকেটারদের থেকে বের করে এনেছেন সেরাটা। চেন্নাইয়ে সেই সেরা পারফর্মারদের তালিকায় জায়গা পাবেন দীপক চাহারও।

আরও পড়ুন : মেসিদের ‘সব’ শুরুর দুই বছর

তার সঙ্গে মাঠেও বেশ মজা করতে দেখা গেছে ধোনিকে। সেই তাকে এবার প্রকাশ্যে খোঁচাও দিয়েছেন ধোনি। সম্প্রতি প্রকাশিত নিজের প্রযোজনা সংস্থার প্রথম চলচ্চিত্রের ভিডিও ট্রেলারে ধোনিকে দেখা গেছে দীপকে খোঁচা দিতে।

দীপককে নিয়ে ধোনি বলেন, ‘সহজে বলার মতো ওকে নিয়ে কোনো শব্দ আমার জানা নেই। যখন খুশি আমার কাছে আসে আর আমার মাথা খেয়ে চলে যায়। আমার মেয়ে জিভা এখন যতটা পরিণত, ততটুকু পরিণত হতে দীপকের ৫০ বছর লেগে যাবে। ব্যাপারটা অনেকটা ভালো মদের মতো। কিন্তু তখন আমার সেটা পান করার মতো বয়স থাকবে না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা