× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিম্বাবুয়ের ফুটবলে স্বস্তি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জুলাই ২০২৩ ২২:৪৫ পিএম

জিম্বাবুয়ের ফুটবলে স্বস্তি

দেড় বছর নিষেধাজ্ঞায় থাকার পর অবশেষে স্বস্তি ফিরেছে জিম্বাবুয়ের ফুটবলে। শর্ত সাপেক্ষে জিম্বাবুয়ের ফুটবলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

আরও পড়ুন : ডিনারে সিতসিপাস-বাদোসা

এই সিদ্ধান্তের ফলে আসন্ন ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে আর কোনো বাধা নেই আফ্রিকার দেশটির। আগামী বৃহস্পতিবার শুরু হতে যাওয়া কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের কংগ্রেসে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ড্রয়ে অংশ নেবে জিম্বাবুয়ে।

এর আগে ২০২১ সালের নভেম্বরে সরকার থেকে প্রাপ্ত অর্থ যথাযথ ব্যবহার না করায় ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটি বিলুপ্ত করে দেয় জিম্বাবুয়ে সরকার। অন্যদিকে ফিফার নিয়মানুযায়ী সদস্য দেশগুলোর ফেডারেশনে কোনো রকম হস্তক্ষেপ করতে পারবে না সে দেশের সরকার। যার ফলে ফিফার নিষেধাজ্ঞায় পড়ে জিম্বাবুয়ে। 

এই নিষেধাজ্ঞার ফলে ২০২৩ আফ্রিকান কাপ অব নেশন্সের প্রাথমিক পর্যায়ে অংশ নিতে পারেনি জিম্বাবুয়ে। তবে বর্তমানে এই নিষেধাজ্ঞা তুলে নিয়ে একটি ‘নিয়মমাফিককরণ কমিটি’ নিয়োগ দিয়েছে ফিফা। যার কাজ হবে ফিফার বিধি অনুযায়ী জিম্বাবুয়ের অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র ও নির্বাচনী বিধি পর্যালোচনা করা, যাতে অ্যাসোসিয়েশনের কংগ্রেসে তা গ্রহণযোগ্য হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা