× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের চাই ১২৭

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ জুলাই ২০২৩ ১৭:২৪ পিএম

আপডেট : ১১ জুলাই ২০২৩ ১৮:৪১ পিএম

হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের চাই ১২৭

এক পর্যায়ে তো মনে হচ্ছিল, আফগানিস্তানকে বুঝি তিন অঙ্কেও যেতে দেবে না বাংলাদেশ। তবে সে চোখরাঙানি এড়িয়ে আফগানরা ঠিকই 'সেঞ্চুরি' করেছে, হোক তা দলীয়। তা সম্ভব হয়েছে আজমতউল্লাহ ওমরজাইয়ের কল্যাণে। তাত ফিফটির সুবাদেই শেষমেশ ১২৬ পর্যন্ত গিয়েছে আফগানরা। হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের চাই ১২৭ রান।

আজমতউল্লাহ খেলেছেন ৭১ বলে ৫৬ রানের ইনিংস। সে ফিফটিটাই হয়ে আছে আফগানদের ইনিংসের হাইলাইটস। বাকি সবাই যে এসেছেন আর ফিরে গেছেন! সফরকারীদের ইনিংস তার ইনিংসটা সরিয়ে রাখলে বাকিদের সংগ্রহ দাঁড়ায় মোটে ৭০ রান। কতটা গুরুত্বপূর্ণ ছিল তার এই ইনিংস, বুঝতেই পারছেন!

শেষ ব্যাটার হিসেবে তিনি তাসকিনের শিকার বনতেই যবনিকা পড়ে আফগান ইনিংসে। তাসকিন আজ পেয়েছেন দুই উইকেট, এর আগে শরিফুল ৪টি উইকেট নিয়েছেন। তাসকিনের সমান ২ উইকেট নিয়েছেন তাইজুলও। সাকিব আল হাসান আর মেহেদি হাসান মিরাজ তুলে নিয়েছেন একটি করে উইকেট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা