× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩২ রানে আফগানদের অর্ধেক ইনিংস হাওয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ জুলাই ২০২৩ ১৫:২৩ পিএম

আপডেট : ১১ জুলাই ২০২৩ ১৫:৪২ পিএম

৩২ রানে আফগানদের অর্ধেক ইনিংস হাওয়া

বাংলাদেশ রীতিমতো উড়ছে। পেসারদের পর আফগানদের চেপে ধরলেন স্পিনাররাও। সাকিব আল হাসান নাম লেখালেন উইকেট উৎসবে। ফেরালেন নাজিবউল্লাহ জাদরানকে। ৩২ রান তুলতেই অর্ধেক ইনিংস শেষ আফগানিস্তানের।

১৫ রান তুলতেই ৪ উইকেট খোয়ানো আফগানিস্তানকে স্থিতধী ব্যাটিংয়ে কক্ষপথে ফেরানোর লক্ষ্য নিয়ে নেমেছিলেন নাজিব। ধাক্কাটা সামাল দেওয়ার ইঙ্গিতও দিচ্ছিলেন। তবে ইনিংসের ১৬তম ওভারে এসে পথ হারালেন তিনি।

রাউন্ড দ্য উইকেট থেকে আসা সাকিব আল হাসানের বলটা সুইপ করতে চেয়েছিলেন বাঁ-হাতি নাজিব। তবে ব্যাটে-বলে হয়নি শেষমেশ। বল গিয়ে আঘাত হানে সোজা তার প্যাডে।

সাকিবের আবেদনে আম্পায়ার সাড়া দেন। তবে নাজিব রিভিউ করে বসেন। যদিও রিপ্লেতে দেখা যায় বলের পিচ, ইমপ্যাক্ট, হিটিং সবকিছুতেই লেগে গেছে লাল কালি। ফলে উইকেট তো বটেই, সবেধন নীলমণি রিভিউটাও খুইয়ে বসে আফগানিস্তান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা