× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শরিফুলের আরও ১ উইকেট, বাংলাদেশ উড়ছে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ জুলাই ২০২৩ ১৪:৫৬ পিএম

আপডেট : ১১ জুলাই ২০২৩ ১৫:২২ পিএম

শরিফুলের আরও ১ উইকেট, বাংলাদেশ উড়ছে

শরিফুল, শরিফুল, তাসকিন এরপর আবারও শরিফুল। আরও একবার আফগান শিবিরে শরিফুল ইসলামের হানা। এবার তার শিকার মোহাম্মদ নবী। ২০ রান পেরোনোর আগেই ৪ উইকেট খুইয়ে বসেছে আফগানরা।

ইনিংসের নবম ওভারে রাউন্ড দ্য উইকেট থেকে আক্রমণে আসা শরিফুল বলটা ফেলেছিলেন অফ স্টাম্পের বাইরে। সেখান থেকে ভেতরের দিকে আসা বলটা ফ্লিক করতে চেয়েছিলেন নবী। কিন্তু ব্যাটে-বলে হয়নি আদৌ।

বলটা সোজা গিয়ে আঘাত হানে তার প্যাডে। এলবিডব্লিউর আবেদন করেন শরিফুল। আম্পায়ার মাসুদুর রহমান আঙুল তুলে দেন তাতে।

তবে সিদ্ধান্তটা নবীর মনঃপূত হয়নি। রিভিউ নেন, তবে সে রিভিউ বিফলেই গেছে তার দলের। রিপ্লেতে দেখা যায়, বলটা ব্যাটের কোনা তো মিস করেছেই, আঘাত হেনেছে স্টাম্পেও।

এরই সঙ্গে ব্যাট হাতে নবীর যাত্রা শেষ হয়। ১৫ রানে আফগানরা হারায় ৪ উইকেট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা