প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ জুলাই ২০২৩ ১৩:২৫ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৩ ১৩:৪২ পিএম
অধিনায়ক হিসেবে ট্রফি জয়ের হ্যাটট্রিক গড়ে ফেলেছেন। প্রথমে ত্রিদেশীয় সিরিজ। এরপর ইন্টারকন্টিনেন্টাল কাপ এবং সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপ। অপ্রতিরোধ্য গতিতে চলেছে ভারতের অধিনায়ক সুনীল ছেত্রীর জয়রথ। সামনে কিংস কাপ ও মারডেকা কাপ। এর আগে তিনি নিজেকে নিয়ে চলা সেই পুরোনো আলোচনায় যোগ দিলেন আবার। ‘ছেত্রী কি রোনালদো-মেসিদের কাতারে?’—ভারতের অধিনায়ক এমন প্রশ্নে সব বারের মতো এবারও বিনয়ী কিন্তু দুই মহাতারকার চেয়ে নিজেকে এগিয়েই রাখছেন।
কুড়িতে বুড়ি আর চল্লিশে চালশে—প্রবাদগুলোকে এখন নতুন করে সাজাচ্ছেন মেসি-রোনালদো-ছেত্রীরা। মাঠের দাপটে যেন তারা এখনও তরুণ। জাতীয় দলের জার্সিতে সবচেয়ে বেশি গোলের তালিকায়ও তাদের দাপট। ক্রিশ্চিয়ানো রোনালদো, আল দাইয়ি এবং লিওনেল মেসির পরই সেই তালিকায় আছেন ভারতের সুনীল। দলের জার্সিতে ১৪২ ম্যাচে করেছেন ৯২ গোল। ১০০ গোলের মাইলফলক স্পর্শ করতে আর মাত্র ৮ গোল দরকার তার। এর আগে ছেত্রী আবার বলছেন, তিনি সমক্ষক না হলেও পিছিয়ে নন।
আরও পড়ুন : কারফিউ নিয়ম : শেষ আটে জোকোর সামনে রুবলেভ
ভারতের সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ছেত্রী বলেছেন, ‘আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষ দশে আমি আছি। অন্য নয়জনের সঙ্গে আমার কোনো তুলনাই হয় না। অন্যদের মতো আমিও মেসি ও রোনালদোর বড় ভক্ত। তাদের সঙ্গে আমার কোনো তুলনাই হয় না। আমি এ তালিকাকেও খুব একটা গুরুত্ব কখনও দিই না। তবে হ্যাঁ, জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার বিষয়ে আমি মেসি-রোনালদোদের চেয়ে হয়তো কিছুটা এগিয়ে আছি।’