প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৩ ১২:০৯ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৩ ১২:১৬ পিএম
ছবি : আ ই আলীম
ইতোমধ্যে আফগানদের বিপক্ষে সিরিজ হার নিশ্চিত করেছে বাংলাদেশ। মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নামবেন লিটন-সাকিবরা।
সিরিজ হার নিশ্চিত হওয়ার পর গতকাল রবিবার হোটেলেই সময় কাটায় বাংলাদেশ। এক দিন বিরতি দিয়ে আজ অনুশীলন করার কথা ছিল তাদের। তবে বৃষ্টির কারণে তা আর হয়নি।
বাংলাদেশের অনুশীলন স্থগিত হলেও আফগানরা অনুশীলন করবে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করা আফগানরা আগামীকাল মাঠে নামবে হোয়াইটওয়াশের মিশনে।