প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ জুলাই ২০২৩ ০১:০৭ এএম
আপডেট : ১০ জুলাই ২০২৩ ০১:০৯ এএম
স্লোভেনিয়ার বাস্কেটবল কিংবদন্তি লুকা ডনচিচ তার দীর্ঘদিনের বান্ধবী আনামারিয়া গোলটেসের সঙ্গে বিবাহচুক্তিতে আবদ্ধ হয়েছেন। শুক্রবার ইনস্টাগ্রামে একটি ছবি দিয়ে দুজনের নতুন জীবনের বিষয়টি জানান লুকা। সেখানে দেখা যায় ফ্যাশন ও লাইফস্টাইল কনটেন্ট ক্রিয়েটর আনামারিয়ার হাতে রিং পরিয়ে দিচ্ছেন লুকা।
আরও পড়ুন : অবসর ভেঙে তারাও ফিরেছিলেন
লুকার মতো ছবিটি পোস্ট করেছেন আনামারিয়াও। তাদের ৮.৩ মিলিয়ন ইনস্টাগ্রাম ফলোয়ারকে জানান দিয়েছেন তারা। সেখানে লুকা ক্যাপশনে ছোট্ট ও মিষ্টি একটি বার্তা দিয়েছেন, তাতে স্রেফ খেলা ছিল ৭.৭। সেখানে আরও দুটি রিং ইমুজি ও ভালোবাসার ইমুজি ব্যবহার করা হয়েছে।
যুগলকে নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন ভক্ত-সমর্থকরা। সবাই তাদের কনগ্রাটস করছেন। সেই তালিকায় আছেন বেশকিছু বড় বড় নামও। লুকা-আনামারিয়া শৈশবকাল থেকেই একে অপরকে চেনেন। তারা কিশোর বয়সে ডেটিং শুরু করেছিলেন। এরপর জল গড়িয়েছে অনেকদূর। এবার আসল পরিণতি- তাদের প্রেম এবার পাচ্ছে আনুষ্ঠানিক স্বীকৃতি।