× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারত বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ ঠিক করবে সরকারি কমিটি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ জুলাই ২০২৩ ২২:৩৫ পিএম

ভারত বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ ঠিক করবে সরকারি কমিটি

বিশ্বকাপ সূচি ঘোষণার পরপরই পাকিস্তান ক্রিকেট বোর্ডপ্রধান নাজাম শেঠি জানিয়েছিলেন, সরকারের সিদ্ধান্ত ছাড়া ভারত বিশ্বকাপে অংশগ্রহণ করবেন না তারা। এরপর সরকারের কাছে বিশ্বকাপে খেলার ছাড়পত্র চেয়ে একটি চিঠি পাঠায় পিসিবি।

আরও পড়ুন : তৃতীয় স্থান পোক্ত হলো পুলিশের

তার প্রেক্ষিতেই সরকারের পক্ষ থেকে ভারত বিশ্বকাপে অংশগ্রহণের ব্যাপারে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে পাকিস্তান। ৮ সদস্যের ওই কমিটির নেতৃত্ব দেওয়া হয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোকে। তারাই ভারত বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত রায় দেবেন।

কমিটিতে সরকারের উচ্চপর্যায়ের মন্ত্রীদের সঙ্গে রাখা হয়েছে নিরাপত্তা বাহিনীর প্রধানদেরও। তাদের লক্ষ্য ভারত-পাকিস্তান রাজনৈতিক সম্পর্ক ঠিক করা। সেই সঙ্গে ভারতে খেলতে গেলে পাকিস্তানের ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার দিয়ে বিবেচনা করা।

কদিনই পরই দক্ষিণ আফ্রিকার ডারবানে আইসিসির একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে অংশগ্রহণ করবেন নতুন পিসিবিপ্রধান জাকা আশরাফ ও চিফ অপারেটিং অফিসার সালমান তাসির। বৈঠকে বেশকিছু দাবি উত্থাপন করবেন আশরাফ। যার মধ্যে থাকবে- যেহেতু পাকিস্তানে এশিয়া কাপে অংশ নিচ্ছে না ভারত, কাজেই ভারত বিশ্বকাপে খেলার সিদ্ধান্তের ব্যাপারেও যেন তাদের মতামতকে প্রাধান্য দেওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা