× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রুকসে জিইয়ে রইল ইংল্যান্ডের অ্যাশেজ জয়ের স্বপ্ন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ জুলাই ২০২৩ ২০:৫৪ পিএম

আপডেট : ০৯ জুলাই ২০২৩ ২১:০২ পিএম

ব্রুকসে জিইয়ে রইল ইংল্যান্ডের অ্যাশেজ জয়ের স্বপ্ন

হারের শঙ্কা ঝেঁকে বসা দলকে টেনে তুলে হ্যারি ব্রুকস যতক্ষণে সাজঘেরর পথ ধরলেন ততক্ষণে জয়ের খুব কাছে চলে গিয়েছে ইংল্যান্ড। শেষ বেলায় আর নিরাশ করেননি ক্রিস উকস। মার্ক উডকে নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ উইকেটে জয় ছিনিয়ে এনেছেন তিনি। আর এতেই টিকে রয়েছে ইংল্যান্ডের অ্যাশেজ জয়ের স্বপ্ন। পাঁচ ম্যাচের সিরিজে এখন ২-১ ব্যবধান।

হেডিংলি টেস্টের চতুর্থ দিনে ম্যাচ জিততে লক্ষ্যটা বড় ছিল না ইংল্যান্ডের। ২৫১ রানের লক্ষ্যে এদিন করতে হতো ২২৮ রান। তবে তার জন্য আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা অজি বোলাদের সামনে কঠিন এক পরীক্ষাই দিতে হতো ইংলিশ ব্যাটারদের। লড়তে হতো চোখে চোখ রেখে। ওপেনার জ্যাক ক্রাউলিকে ছাড়া সেই কাজটিই করতে পারছিল না ইংলিশ টপঅর্ডারের ব্যাটাররা।

জো রুটের ২১ রানের পর টানতে পারেননি ইংলিশ অধিনায়ক বেন স্টোকস ও জনি বেয়ারস্টো। মিচেল স্টার্কের বোলিং তোপের মুখে মাথাচাড়া দিয়ে উঠতে পারছিল না ইংলিশ ব্যাটাররা। ক্রাউলি ৪৪ রানে থামলেও ধমে যাননি হ্যারি ব্রুকস।

কঠিন পরিস্থিতি সামলেছেন দায়িত্ব নিয়ে। ক্রিস উকসে সঙ্গে নিয়ে একটু একটু করে জয়ের পথে এগিয়ে গেছেন। সামলেছেন অস্ট্রেলিয়ার বোলারদের আগ্রাসন ও স্লেজিং। তবে শেষ পর্যন্ত অপরাজিত থাকতে পারেননি তিনি। জয়ের গল্প রচিত করে ২১ রান দূরে ব্যক্তিগত ৭৫ রানে ফিরতে হয়েছে তাকে। বাকি কাজটুকু মার্ক উডকে নিয়ে ঠিকই সেরেছেন উকস। তার দায়িত্বশীল ব্যাটিংও প্রশংসার দাবিদার।

বোলিংয়ের পর ব্যাট হাতেও অস্ট্রেলিয়াকে ভুগিয়েছেন তিনি। সিরিজে ঘুরে দাঁড়াতে রেখেছেন বড় ভূমিকা। উইকেটে আর কোনো আঘাত আসতে দেননি এ দু’জন। তাদের ২৪ রানের জুটিতে ৩ উইকেটের জয় পায় বেন স্টোকসের দল। জয়ের পথে ৩২ রানের ইনিংস খেলেন উকস। ৮ বলে ১৬ রান আসে উডের ব্যাট থেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা