× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের মেয়েদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ জুলাই ২০২৩ ১৬:৫২ পিএম

আপডেট : ০৯ জুলাই ২০২৩ ১৭:০২ পিএম

হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের মেয়েদের

টস হেরে দিন শুরু বাংলাদেশের। শেষমেশ ম্যাচটাও হেরেছে। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৪ রান তোলে নিগার সুলতানা জ্যোতি-সালমা খাতুনরা। জবাবে ২২ বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয় পেয়েছে ভারত।

আগে ব্যাটিংয়ে নেমে অভিষিক্ত সাথী রাণীর ব্যাটে ভালো শুরু পায় বাংলাদেশ। ওপেনার শামীমা সুলতানাকে সঙ্গে নিয়ে গড়েন ২৭ রানের জুটি। শামীমা ১৭ রানে আউট হলে সাথী রাণী ফেরেন ব্যক্তিগত ২২ রানের মাথায়। পরে সোবহানা মুস্তারি ও স্বর্ণা আক্তারের ব্যাটে ভর করে শেষ পর্যন্ত ৫ উইকেটে ১১৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। সোবহানা ২৩ ও স্বর্ণা আক্তার ২৮ রান করেন। ভারতের হয়ে একটি করে উইকেট নেন পুজা ভাস্ত্রেকার, মিন্নু মনি ও শেফালি ভার্মা।

জবাবে ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কাউর অপরাজিত ছিলেন ৫৪ রানে। পারফেক্ট টি-টোয়েন্টি ইনিংস খেলেছেন তিনি। ৩৫ বলে খেলেন এই ইনিংস। তার ইনিংসে ছিল ৬ চার ও দুই ছক্কা।

এ ছাড়াও সহঅধিনায়ক স্মৃতি মান্ধানা ৩৪ বলে করেন ৩৮ রান।  বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন দুটি উইকেট নেন। প্রথম ওভারে দলকে সাফল্য এনে দেওয়া মারুফা আক্তার নেন একটি উইকেট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা