প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩ ১৪:১০ পিএম
ডেভিড ডি গিয়ার অখণ্ড অবসর। জাতীয় দলের ব্যস্ততা চুকেছে আগেই, ক্লাব ফুটবলেও নেই চাপ। অবসরের এমন সময়ে প্রেমিকা এদুরনে গার্সিয়াকে বিয়ে করেও নিয়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়বেন তা আগেই বলে দিয়েছিলেন ডি গিয়া। ক্ষীণ যে সম্ভাবনা ছিল সেটিও ঘুচিয়ে দিয়েছেন স্প্যানিশ গোলরক্ষক।
শনিবার রেড ডেভিলদের ডেরা ছাড়ার বিষয়টি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন ডি গিয়া, ‘গত ১২ বছরের ভালোবাসার জন্য গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে চাই। প্রিয় স্যার অ্যালেক্স ফার্গুসন আমাকে এই ক্লাবে নিয়ে আসার পর থেকে আমরা অনেক কিছু অর্জন করেছি। নতুন চ্যালেঞ্জ গ্রহণের এবং নিজেকে আবার নতুন পরিবেশে টেনে নেওয়ার সঠিক সময় এটি। ম্যানচেস্টার সবসময় আমার হৃদয়ে থাকবে।’
টানা ১২ বছর তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক ছিলেন ডি গিয়া। হয়েছিলেন ক্লাবটির দ্বিতীয় সর্বোচ্চ বেতনভুক্ত খেলোয়াড়। নতুন চ্যালেঞ্জ নেওয়ার কথা জানিয়েছে ক্লাব ছাড়লেন তিনি, তবে কোথায় যাবেন তা নিশ্চিত করেননি। যদিও ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি চুক্তি নবায়ন করতে চেয়েছিল। কিন্তু সেটি আর আলোর মুখ দেখেনি।
২০১১ সালে অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে ইউনাইটেডে এনেছিলেন ডি গিয়া। রেড ডেভিল ডেরায় খেলেন ৪৪৫ ম্যাচ। যার মাঝে জাল অক্ষত রাখেন ১৯০টিতে, দুটিই গোলরক্ষক হিসেবে ক্লাব রেকর্ড। ইউনাইটেডে চারবার ক্লাবটির বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন ডি গিয়া। সর্বশেষ মৌসুমে প্রিমিয়ার লিগে ১৭ ম্যাচে জাল অক্ষত রেখে দ্বিতীয়বারের মতো জেতেন ‘গোল্ডেন গ্লাভস’ খেতাব।An incredible servant, and an extremely special person.
— Manchester United (@ManUtd) July 8, 2023
Wishing you every success for the future, @D_DeGea ❤️#MUFC pic.twitter.com/tiIoZYPkJE