প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩ ০০:৩৩ এএম
আপডেট : ০৯ জুলাই ২০২৩ ০০:৩৫ এএম
স্টেফানোস তিতসিপাসের সঙ্গে পলা বাসোদার সম্পর্কটা এখন খোলামেলা। গ্রিক টেনিস কিংবদন্তি তিতসিপাসও দুজনের সম্পর্ক জনসম্মুখে এনেছেন। স্প্যানিশ টেনিস তারকা পলা এবার নতুন কাণ্ড করে বসেছেন। বয়ফ্রেন্ডকে রাতে স্বপ্নে দেখার কথা জানিয়েছেন। ‘রোমান্টিক ড্রিম’ নিয়েও বলেছেন পলা।
আরও পড়ুন : মিয়ামিতে মেসির সতীর্থদের মিলনমেলা
স্প্যানিশ তারকা অস্ট্রেলিয়ান ওপেনে গ্রিক বয়ফ্রেন্ডের খেলার মনোযোগী দর্শক ছিলেন, ‘তখন আমি ইনজুরড ছিলাম। আমি ফাইনাল ম্যাচটি দেখেছিলাম। সত্যি বলতে আমি কখনও কোনো টেনিস খেলোয়াড়কে নিয়ে স্বপ্ন দেখি না, আমি তাকে সেদিন স্বপ্নে দেখেছিলাম। সেদিন দেখেছিলাম আমরা দুজনে একসঙ্গে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছি।’
পলার কাছে ভালোবাসা সবার আগে; সাংবাদিকদের মুখোমুখি হয়ে টেনিস তারকা বলেছেন- ‘যে আমার ভালোবাসার তাকে পেতে পছন্দ করি। যে আমাকে পছন্দ করেন তাকে পেতে চাই। আমি তার মনকে নিয়ে অনেক বেশি জানতে চাই। এটা শুধু অ্যাট্রাকশনও নয়, এটা প্রাণেরও টান। আমার সঙ্গে আগে এমন হয়নি।’