× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুশফিকের ফিফটি, সিরিজ হারানোর শঙ্কায় বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জুলাই ২০২৩ ২১:১৪ পিএম

আপডেট : ০৮ জুলাই ২০২৩ ২৩:০৪ পিএম

মুশফিকের ফিফটি, সিরিজ হারানোর শঙ্কায় বাংলাদেশ

দলের চরম বিপদের মাঝে ব্যাটিংয়ে আলো ছড়িয়ে যাচ্ছেন মুশফিকুর রহিম। দুরন্ত ব্যাটিংয়ে পেয়ে গেছেন ফিফটির দেখা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৬০ রান তুলেছে বাংলাদেশ। তার মানে হারের হাতছানি এখন স্বাগতিকদের সামনে। সঙ্গে সিরিজ হারানোর শঙ্কায় পড়ে গেছেন লিটন দাসরা। ৫৭ রান নিয়ে ব্যাটিং করছেন মুশফিকুর রহিম। মেহেদী হাসান মিরাজ ফিরেছেন ২৫ রান নিয়ে। 

আরও পড়ুন - ৯৭ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ

জয়ের দেখা পেতে পাহাড় টপকাতে হবে বাংলাদেশকে। গড়তে হবে রেকর্ড । লক্ষ্যটা কম নয়- ৩৩২ রান। এত বড় টার্গেট আগে কখনো স্পর্শ করতে পারেনি লিটন দাসরা। কিন্তু লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিংয়ে সুবিধে করে উঠতে পারছে না লাল-সবুজের জার্সিধারীরা। দলের বিপদে সাহস যুগিয়েছিলেন সাকিব আল হাসান। ক্রিজে তার সঙ্গী হয়েছিলেন তাওহিদ হৃদয়। কিন্তু দুজনই হতাশ করেছেন বাংলাদেশকে। সাকিব শুরুতে ভালো ব্যাটিং করলেও ইনিংস বড় করতে পারেননি। ২৫ রানেই থেমে গেছে তার সব প্রচেষ্টা। প্রথম ফিফটি হাঁকানো হৃদয় ১৬ রানের বেশি তুলতে পারেননি। 

সাজঘরে ফিরেছেন মোহাম্মদ নাঈম (৯), লিটন দাস (১৩), নাজমুল হোসেন শান্ত (১), তৌহিদ হৃদয় (১৬), সাকিব আল হাসান (২৫) ও আফিফ হোসেন ফিরেছেন শূন্য রানে। এখন ব্যাট করছেন মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজ। 

তার আগে আফগানদের ব্যাটিংয়ের শুরুটাই ছিল দুরন্ত। দাপুটে ব্যাটিংয়ে এগিয়ে যেতে থাকে আফগানিস্তান। দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের ব্যাটিং তাণ্ডব চালিয়ে আদায় করে নেন সেঞ্চুরি। দুজনের সেঞ্চুরির সুবাদে ৯ উইকেট হারিয়ে অতিথিদের পুঁজি দাঁড়িয়েছে ৩৩১ রান।

বাংলাদেশের ক্ষুরধারহীন বোলিংয়ের সুযোগে ব্যাটিং ঝলকে দেখাতে থাকেন গুরবাজ ও ইব্রাহিম জাদরান। দুজনে মিলে গড়েন ২৫৬ রানের উদ্বোধনী পার্টনারশিপ। ১২৫ বলে ১৩ বাউন্ডারি ও ৮ ছক্কায় ১৪৫ রানের দারুণ এক ইনিংস খেলেন গুরবাজ। আর ইব্রাহিম জাদরান ১১৯ বলে ৯ বাউন্ডারি ও এক ছয়ে ১০০ রান পূর্ণ করেই ফেরেন। বাংলাদেশের বিপক্ষে আফগানদের ওপেনিং জুটি সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়লেন।

গুরবাজ আর জাদরানের পর আফগানদের বাকি ব্যাটাররা কিন্তু সেভাবে সাফল্যের মুখ দেখতে পাননি। তবে শেষ দিকে জ্বলে উঠেন বাংলাদেশের বোলাররা। তাদের তৃতীয় সর্বোচ্চ রান মাত্র ২৫। এই স্কোর করে অপরাজিত থেকে যান মোহাম্মদ নবী। নাজিবুল্লাহ জাদরানের ব্যাট থেকে আসে ১০ রান। বাকি ব্যাটারদের কেউ দুই অঙ্কও ছুঁতে পারেননি। শেষ পাঁচ উইকেট হারিয়েছে তারা ৩২ রানে।

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, সাকিব আর হাসান ও মেহেদী হাসান মিরাজ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা