× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তামিম ইকবালকে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিসিবি সভাপতির

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ জুলাই ২০২৩ ০০:৩০ এএম

আপডেট : ০৭ জুলাই ২০২৩ ১১:০১ এএম

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সজল চোখে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। প্রবা ফটো

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সজল চোখে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। প্রবা ফটো

তামিম ইকবালকে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

রাতে রাজধানীর একটি হোটেলে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে এ আহ্বান জানান তিনি।

পাপন বলেন, তামিম সিদ্ধান্ত পরিবর্তন করলে খুশি হব। কেন সিনিয়র প্লেয়াররা এভাবে বিদায় নিচ্ছেন তা তিনি জানেন না।

তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা নিয়ে বাংলাদেশ ক্রিকেট অঙ্গন রীতিমতো তোলপাড়। অবাক করা এমন খবরের পর নড়েচড়ে বসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারাও। তারা শত চেষ্টা করেও সিদ্ধান্ত থেকে সরাতে পারেননি তামিমকে।

তামিমের হঠাৎ এমন অবসরের ঘোষণা মেনে নিতে পারছে না বিসিবি। সামনে বিশ্বকাপ তার আগে অধিনায়ককে ছাড়তে চাইছে না তারা। এ কারণে নিজেদের কর্মপন্থা ঠিক করতে বৃহস্পতিবার রাতে জরুরি সভা হয়। সভা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি।

বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে সংবাদ সম্মেলনে সজল চোখে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম।

তামিম বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে গতকালের ম্যাচটিই আমার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ। এ মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। সিদ্ধান্তটি হুট করে নেওয়া নয়। অনেক দিন ধরেই এ নিয়ে ভাবছি। পরিবারের সঙ্গে কথাও বলেছি এ নিয়ে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা