প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩ ২২:২৮ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৩ ২২:৩০ পিএম
তৃতীয় দফায় বৃষ্টি হানা দিয়েছে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে। বৃষ্টি থেমেছে। এবার ৬.২ ওভারে আফগানিস্তানকে করতে হবে আর মাত্র ২৮ রান। ২৯ ওভারে আফগানিস্তানের মোট দরকার ১১১ রান।
আফগানিস্তানের ইনিংসের ২১.৪ ওভারের সময় বৃষ্টি আসে। তাতেই পাল্টে যায় আফগানিস্তানের জয়ের সমীকরণ। এর আগে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে জয়ের জন্য আফগানিস্তানের দরকার ছিল ৮১ রান। বৃষ্টির পর খেলা শুরু হওয়ার সময় আফগানিস্তানের সামনে ওই লক্ষ্য দাঁড়িয়েছে ১১১ রান। এর আগে ব্যাটিংয়ে নামার সময় বৃষ্টি আইনে আফগানিস্তানের সামনের জয়ের জন্য লক্ষ্য ছিল ১৬৪ রান।