× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অফসাইডের নতুন নিয়ম আনছে ফিফা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জুলাই ২০২৩ ০১:৫২ এএম

আপডেট : ০৫ জুলাই ২০২৩ ১০:৪৪ এএম

অফসাইডের নতুন নিয়ম আনছে ফিফা

কাতার বিশ্বকাপেও অফসাইডের নতুন নিয়ম দেখা গিয়েছিল। এ নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনাও হয়েছে বেশ। বিশ্বকাপ পেরিয়ে গেছে সাত মাস। এর মধ্যেই ফের অফসাইড নিয়মে পরিবর্তন আনছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। যেখানে বাড়তি সুবিধা পাবেন আক্রমণভাগের ফুটবলাররা। বিষয়টি ফিফার কাছে উত্থাপন করেন ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্টের প্রধান আর্সেনালের সাবেক বস আর্সেন ওয়েঙ্গার। যাতে সম্মতি জানিয়েছেন ফিফাপ্রধান জিয়ান্নি ইনফান্তিনো।

আরও পড়ুন : ওয়েস্ট ইন্ডিজের পরাজয়ে আর কষ্ট পান না গ্রিনিজ

বলা হচ্ছে, নতুন নিয়মে অফসাইডের সংজ্ঞা পাল্টে যাবে। বর্তমানে আক্রমণভাগের খেলোয়াড় বল ধরার পূর্বে রক্ষণভাগের খেলোয়াড়ের সামনে চলে গেলেই অফসাইডের শিকার হন। এক্ষেত্রে নির্দিষ্ট ওই ফুটবলারের শরীরের কোনো একটি অংশ ডিফেন্ডারকে অতিক্রম করলেই অফসাইড ডাকা হয়। তবে নতুন নিয়মে সেটি হচ্ছে না। এক্ষেত্রে ওই খেলোয়াড়ের শরীরের পুরো অংশই অফসাইডে থাকতে হবে। শরীরের কিছুটা অংশ বাকি থাকলেও তিনি অফসাইড বলে গণ্য হবেন না।

এই নিয়মটি চালু হলে রক্ষণে বেশ ধুঁকতে হবে ফুটবলারদের। অন্যদিকে বাড়তি সুবিধা নিয়ে আরও বেশি গোল করার সুযোগ পাবেন আক্রমণভাগের ফুটবলাররা। নিয়মটি প্রথমে পরীক্ষামূলকভাবে চালু করা হবে নেদারল্যান্ডস, সুইডেন ও ইতালিতে।

বিষয়টি নিয়ে ইনফান্তিনো বলেন, ‘এটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। আমরা ফুটবলকে প্রতিদিন আরও আক্রমণাত্মক করতে চাই। ১৩৫ বছরের ইতিহাসে এটি মাত্র দুবার পরিবর্তিত হয়েছে। আর্সেন ওয়েঙ্গার আমাদের একটি সম্ভাবনার ধার উন্মোচন করেছেন, তা হলো স্ট্রাইকার হলে কোনো অফসাইড নেই। শরীরের একটি অংশ যদি অফসাইড পজিশনে থাকে তবে আপনি যদি গোল করতে পারেন তা ডিফেন্সের সঙ্গে সঙ্গতিপূর্ণ। এভাবে আমাদের ফুটবল অনেক বেশি আক্রমণাত্মক হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা