× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্ত্রীর কথাতেই...

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ জুলাই ২০২৩ ২২:৪৯ পিএম

 স্ত্রীর কথাতেই...

এক দুই করে সান্তিয়াগো বার্নাব্যুতে নয় নয়টি বছর কাটিয়ে দিয়েছেন টনি ক্রুস, জিতেছেন ক্লাবের হয়ে সম্ভাব্য সবকিছু। চাইলে ইউরোপের দামি ক্লাবেও নাম লেখাতে পারতেন রিয়াল মাদ্রিদের জার্মান মিডফিল্ডার। কিন্তু তা করেননি। সবশেষ ‘বুড়োদের’ কাতারে নাম লেখা তারকা উপেক্ষা করেছেন সৌদি প্রো লিগের চোখধাঁধানো অর্থের অফার, বেছে নিয়েছেন পুরোনো ক্লাবে চুক্তি নবায়ন করা। 

আরও পড়ুন : এমসিসির তিন সদস্য নিষিদ্ধ

সৌদি ক্লাবগুলো ক্রুসের ওপরও পাখির চোখ করে রেখেছিল। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে রিয়ালে চুক্তি বাড়িয়েছেন এক বছর। জার্মানির বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনুমতি নিয়েছেন স্ত্রী জেসিকা ফারবারের। তার সম্মতি আসার পর বাধ্য ছেলের মতো সৌদির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ক্রুস।

জার্মান টেলিভিশন চ্যানেল ‘আরটিএল’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমার স্ত্রীর চাওয়াতেই চুক্তি বাড়িয়েছি। সে আমাকে আরও এক বছর রিয়ালে থাকার অনুমতি দিয়েছে। বলেছে, তোমার যা ভালো মনে হয়, করো। আমি ওর কথাই মেনে নিয়েছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা