× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘বেকার’ ডি গিয়ার নতুন জীবন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ জুলাই ২০২৩ ১৬:৫৬ পিএম

আপডেট : ০৪ জুলাই ২০২৩ ১৬:৫৭ পিএম

‘বেকার’ ডি গিয়ার নতুন জীবন

‘বেকার’ শব্দটি খুব একটা যায় না ডেভিড ডি গিয়ার সঙ্গে। ম্যানচেস্টার ইউনাইটেডে চুক্তির মেয়াদ ফুরালেও ওল্ড ট্রাফোর্ডের সঙ্গে সম্পর্ক অবশ্য ছিন্ন হচ্ছে না স্প্যানিশ গোলরক্ষকের। ইংলিশ মিডিয়ার খবর, চুক্তি বাড়ানোর সুযোগ রয়েছে তার। তাছাড়া তাকে পেতে পাখির চোখ করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর।

তবে বর্তমানে কোনো ক্লাবের সঙ্গে যুক্ত নেই ডি গিয়া। বলা চলে এখন অফুরন্ত বেকারত্ব অনুভব করছেন। ঠিক এমন সময়ের প্রারম্ভিকেই জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন ৩২ বর্ষী তারকা।

টানা ১২ বছর তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক ছিলেন ডি গিয়া। প্রেমের বয়সও কয়েক বছর পেরিয়ে গেছে। কিন্তু ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ অবস্থায় বিয়ে করার মতো সময় হয়নি। তাই আনুষ্ঠানিক বেকারত্ব পাবার দিনেই প্রেমিকা এদুরনে গার্সিয়াকে বিয়ে করে নিয়েছেন।

স্পেনে অফুরন্ত ছুটি তথা বেকারত্ব উপভোগ করা ডি গিয়া বিয়ের আনুষ্ঠানিকতার পর ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে লিখেছেন, ‘এর চেয়ে বেশি খুশি হতে পারতাম না।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা